শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দেশ বদলে দিয়েছি, জনগণ আমাদেরই ভোট দেবে: শেখ হাসিনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১২ সময় দেখুন
দেশ বদলে দিয়েছি, জনগণ আমাদেরই ভোট দেবে: শেখ হাসিনা


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগ সরকার উন্নয়নের মাধ্যমে দেশকে বদলে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে বলেও আশাবাদ জানান তিনি।

শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনে আশা করি জনগণ আমাদের ভোট দেবে। কারণ দেশকে আমরা বদলে দিয়েছি। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। জনগণের ওপর আমাদের আস্থা আছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) নিজের সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস সংক্রমণের সময়ে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ দিয়ে দেশের অর্থনীতিকে আমরা স্থিতিশীল রেখেছি। বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৯৪ শতাংশ, মাথাপিছু আয় ২ হাজার ৫৯১ মার্কিন ডলার।

দেশ বদলে দিয়েছি, জনগণ আমাদেরই ভোট দেবে: শেখ হাসিনা

আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি আরও বলেন, কমিউনিটি ক্লিনিক, আমার বাড়ি আমার খামার ও আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সব সুযোগ-সুবিধা আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। দেশের কেউ গৃহহীন থাকবে না। শুধু তাই নয়, শতভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে।

আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে বলেই এই উন্নয়ন সম্ভব হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আজ আমরা ক্ষমতায় বলেই মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি।

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা শুরু হয়।

সারাবাংলা/এনআর/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর