শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

দেশ বন্দিশালায় পরিণত হয়েছে: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯০ সময় দেখুন
দেশ বন্দিশালায় পরিণত হয়েছে: মির্জা ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: গোটা দেশ বন্দিশালায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। ঢাকা জেলা (দক্ষিণ শাখা) ছাত্রদল নেতা পারভেজ হোসেন পাভেলকে গ্রেফতার, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় পুলিশের হামলা, গ্রেফতার ও ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদ জানাতে তিনি এ বিবৃতি দেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী কর্তৃত্ববাদী সরকার দেশকে এক ভয়াবহ অরাজকতার অন্ধকার গহব্বরে ঠেলে দিয়েছে। সমগ্র দেশটাই এখন বন্দিশালায় পরিণত হয়েছে। করোনা মহামারির মধ্যেও বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের ও কারান্তরীণের ঘটনা নিত্য-নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা জেলা দক্ষিণ শাখার সদস্য সচিব পারভেজ হোসেন পাভেল এবং বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় পুলিশি হামলার পর সাংগঠনিক সম্পাদক মো. রণি ভূঁইয়া, যুগ্ম আহবায়ক মোস্তফা আলী জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবকদল নেতা আফজালকে গ্রেফতার, থানা বিএনপি’র সদস্য সচিব মনির হোসেনসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের ও নিকলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা বানচাল করে দেওয়া বর্তমান জনবিচ্ছিন্ন সরকারের ধারাবাহিক অপকর্মের অংশ। এটি গণবিরোধী সরকারের চলমান দমন নীতিরই ধারাবাহিকতা।’

মির্জা ফখরুল বলেন, ‘সরকার আতঙ্কে রয়েছে বলেই বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচি বানচালে বেপরোয়া হয়ে উঠেছে। দেশে বর্তমানে যে দুঃশাসন কায়েম হয়েছে তাতে রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার পদদলিত করা হচ্ছে। প্রশাসন যন্ত্রকে অপব্যবহার করে ক্ষমতাসীন গোষ্ঠী দেশে কর্তৃত্ববাদী শাসনের মাধ্যমে জনগণকে জিম্মি করে ফেলেছে।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থতা আড়াল করতেই সরকার এ ধরনের অমানবিক ও নিষ্ঠুরতার আশ্রয় নিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টায় লিপ্ত। কিন্তু এসব অপকর্মের মাধ্যমে জনগণকে ভয়ভীতি দেখিয়ে কোনো লাভ হবে না। জনগণ এখন সরকারের সব কু-কর্ম ও নিষ্ঠুর শাসন অবসানে ঐক্যবদ্ধ হচ্ছে।’

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর