বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

দ্বীপ রাষ্ট্র গ্রেনাডাকে স্বীকৃতি দিল বাংলাদেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৮ সময় দেখুন
দ্বীপ রাষ্ট্র গ্রেনাডাকে স্বীকৃতি দিল বাংলাদেশ


ঢাকা: ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র গ্রেনাডাকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক বিফ্রিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপ রাষ্ট্র গ্রেনাডাকে বাংলাদেশ স্বীকৃতি দিয়েছে। আজকে উপদেষ্টা পরিষদ এটার অনুমোদন দিয়েছে। গ্রেনাডা অনেকগুলো আন্তর্জাতিক ফোরামের সঙ্গে জড়িত। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক যাতে আরও গভীর হয়, এজন্য এই স্বীকৃতির মাধ্যমে আমরা আশা করছি আরও ঘনিষ্ট সম্পর্ক গড়ে তুলেতে পারব।

গ্রেনাডা লেসার অ্যান্টিলিসের উত্তর-দক্ষিণ বৃত্তের দক্ষিণতম দ্বীপ, যা ভেনেজুয়েলার উপকূল থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কি.মি.) উত্তরে পূর্ব ক্যারিবিয়ান সাগরে অবস্থিত। ডিম্বাকৃতির আকারে দ্বীপটি প্রায় ২১ মাইল (৩৪ কি.মি.) দীর্ঘ এবং ১২ মাইল (১৯ কিমি) প্রশস্ত। ১৯৭৪ সালে গ্রেনাডা কমনওয়েলথের মধ্যে স্বাধীনতা অর্জন করে এবং জাতিসংঘের সদস্যপদ অর্জন করে। ওয়েস্ট ইন্ডিজ অ্যাসোসিয়েটেড ছয়টি রাজ্যের মধ্যে এটি প্রথম।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর