সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

ধামাকা অফার! এবার ক্যাশব্যাক প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির জিও– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৮ সময় দেখুন
ধামাকা অফার! এবার ক্যাশব্যাক প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির জিও– News18 Bangla


#নয়াদিল্লি: রিলায়েন্স জিও (Reliance Jio) ভারতে লঞ্চ হওয়ার পর থেকেই একটার পর একটা ধামাকা করে চলেছে। কম টাকায় বেশি জিবির নেট, কম টাকায় বেশি সুবিধা, সস্তার নেট রিচার্জ প্ল্যান ইত্যাদির মাধ্যমে রিলায়েন্স জিও ভারতে ডিজিটাল বিপ্লবের সুচনা করেছে। ভারতে তারাই প্রথম নিয়ে এসেছে সস্তার ইন্টারনেট প্ল্যান। আসন্ন উৎসবের মরসুমের কথা মাথায় রেখে রিলায়েন্স জিও নিয়ে এল নতুন ধামাকা। জিওর কয়েকটি রিচার্জের ওপর পাওয়া যাবে ২০ শতাংশ ক্যাশব্যাক অফার (Jio Cashback offer)। ইউজাররা মাই জিও অ্যাপ (MyJio App) অথবা জিওর অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) থেকে রিচার্জ করলে এই ২০ শতাংশ ক্যাশব্যাক অফারটি (Jio Cashback offer) পাবেন। জিও ইউজাররা এই অফারটি পাবেন ২৪৯ টাকা, ৫৫৫ টাকা ও ৫৯৯ টাকার প্ল্যানে। এক্ষেত্রে ক্যাশব্যাক ইউজারদের অ্যাকাউন্টে চলে আসবে, যা তাঁরা পরবর্তীকালে যে কোনও রিচার্জের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এর জন্য রিলায়েন্স জিওর অফিসিয়াল ওয়েবসাইটে ২০ শতাংশ ক্যাশব্যাকের (20 Percent Cashback) একটি নতুন সেকশনও করা হয়েছে।

আরও পড়ুন: নতুন টিভি কেনার কথা ভাবছেন? Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে টেলিভিশনের ওপর পাওয়া যাবে বিশেষ ছাড়

জিওর অফিসিয়াল ওয়েবসাইটে নতুন সেকশনের তিন ধরনের রিচার্জ প্ল্যান যুক্ত করা হয়েছে। ২৪৯ টাকার প্ল্যানটি ২৮ দিনের। এই প্ল্যানে পাওয়া যাবে প্রতি দিন ২ জিবি ডেটা (GB Data), আনলিমিটেড কলিং এবং প্রতি দিন ১০০টি করে এসএমএস (SMS) এর সুবিধা। ৫৫৫ টাকার প্ল্যানটি ৮৪ দিনের। এই প্ল্যানে পাওয়া যাবে প্রতি দিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতি দিন ১০০টি করে এসএমএস এর সুবিধা। ৫৯৯ টাকার প্ল্যানটিতেও একই সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানটিতে শুধু প্রতি দিন ২ জিবি ডেটার সুবিধা পাওয়া যাবে। এই তিনটি প্ল্যানে এইলসব সুবিধা ছাড়াও জিওটিভি (JioTV ), জিওসিনেমা (JioCinema), জিওনিউজ (JioNews), জিওসিকিউরিটির (JioSecurity) সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন: WhatsApp ব্যবহারকারীদের জন্য দুঃখের খবর! এই সব ফোন আর চলবে না হোয়াটসঅ্যাপ, আপনার ফোন এর মধ্যে আছে না কি?

রিলায়েন্স জিও সম্প্রতি নতুন প্রিপেড প্ল্যান (Prepaid Plans) চালু করেছে, যেখানে এক বছরের জন্য ফ্রি ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar) এর মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এই ধরনের রিচার্জ প্ল্যান শুরু হচ্ছে প্রায় ৪৯৯ টাকা থেকে শুরু করে, যা রয়েছে ২৫৯৯ টাকা অবধি। এবার নিজেদের পছন্দ অনুযায়ী প্ল্যান বেছে নেওয়ার মাধ্যমে মিলবে ২০ শতাংশ ক্যাশব্যাক অফার। রিলায়েন্স জিওর এই নতুন ২০ শতাংশ ক্যাশব্যাক অফারের (Jio Cashback offer) সুবিধা নেওয়ার জন্য যেতে হবে মাই জিও অ্যাপ অথবা জিওর অফিসিয়াল ওয়েবসাইটে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর