বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ধ্বংস হয়ে গেছে টাইটান, মারা গেছেন পাঁচ অভিযাত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১১১ সময় দেখুন
ধ্বংস হয়ে গেছে টাইটান, মারা গেছেন পাঁচ অভিযাত্রী


আন্তর্জাতিক ডেস্ক

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে পাঁচ অভিযাত্রীকে নিয়ে ডুব দেওয়া সাবমার্সিবল ‘ওশানগেইট টাইটান’ ধ্বংস হয়ে গেছে। টাইটানিকের কাছেই টাইটানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। যাত্রীদের সবাই মারা গেছেন। মার্কিন কোস্টগার্ডের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।

ছোট কিন্তু শক্তিশালী এই ডুবোযানে ছিলেন যুক্তরাজ্যে বসবাসকারী পাকিস্তানের বিলিয়নিয়ার শাহজাদা দাউদ (৪৮) ও তার ছেলে সুলাইমান দাউদ (১৯)। শাহজাদা দাউদ যুক্তরাজ্যভিত্তিক প্রিন্স ট্রাস্ট দাতব্য সংস্থার বোর্ড মেম্বার ছিলেন। এ ছাড়া দাউদ পরিবার পাকিস্তানের সবচেয়ে ধনী পরিবারগুলোর মধ্যে একটি। সাবমার্সিবলটির বাকি তিন আরোহী হলেন- আরেক ব্রিটিশ বিলিয়নিয়ার হামিস হার্ডিং, খ্যাতিমান ফরাসি পর্যটক পল হেনরি নরজিওলট এবং ডুবোযানটির মালিক প্রতিষ্ঠান ওশানগেটের প্রধান নির্বাহী (সিইও) স্টকটন র‍্যাস।

কানাডার নিউফাউন্ডল্যান্ড উপকূল থেকে ৬০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে সাড়ে ১২ হাজার ফুট গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখানোর জন্য ছোট সাবমার্সিবল ডুবোযানে করে পর্যটক ও গবেষকদের নিয়ে যাওয়া হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে আটলান্টিকের তলে টাইটানিকের ধ্বংসাবশেষের পৌঁছাতে এবং আবার ভেসে উঠতে প্রায় আট ঘণ্টা লাগে। এর জন্য পর্যটকদের গুণতে হয় কয়েক হাজার ডলার।

মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, সমুদ্রের তলদেশে পানির চাপে ধ্বংস হয়ে যায় টাইটান। চাপ চেম্বারের ব্যর্থ হওয়ার কারণে টাইটান পানির চাপ সহ্য করতে পারেনি। সমুদ্র তলদেশে নিহত যাত্রীদের মরদেহের সন্ধান চলছে। তবে সমুদ্রের গভীরের অবস্থা ভয়ংকর হওয়ায় নিহতদের মরদেহ আদৌ পাওয়া যাবে কি না সে ব্যাপারে সন্দেহ রয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর