বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নওগাঁয় পুকুরে নেমে ভাই-বোনসহ চার শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৩৪৭ সময় দেখুন
নওগাঁয় পুকুরে নেমে ভাই-বোনসহ চার শিশুর মৃত্যু


মাহমুদুন নবী বেলাল,নওগাঁ প্রতিনিধি::

নওগাঁয় পুকুরে গোসল করতে নেমে ভাই-বোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে শহরের আরজি নওগাঁ শেরপুর মহল্লায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, আব্দুস সালাম মন্ডলের মেয়ে খাদিজা (৬), আনোয়ার হোসেনের মেয়ে আশা (৮) এবং টুকু মন্ডল এর মেয়ে সুরাইয়া (১০) ও ছেলে ফরহাদ (৬)। স্থানীয় সূত্রে যায়, নওগাঁ শহরের আরজি নওগাঁ শেরপুর মহল্লায় একটি বাড়ির কাছের পুকুরে গোসল করতে নামে ছয় শিশু।

পুকুরে গোসল শেষে দুইজন বাড়ি চলে যায়। আর বাকি ৪ জন পুকুরে গোসলের সময় পানির নিচে কাঁদায় আটকে যায়। দীর্ঘ সময় তারা বাড়ি না ফেরায় পুকুরে গিয়ে খোঁজ করে। এসময় কাদার সাথে আটকা অবস্থায় তাদের চারজনকে উদ্ধার করে বিকেল ৩টায় নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

নওগাঁ সদর থানার ওসি তদন্ত রাজিবুল ইসলাম চার শিশু নিহতে বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর