সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

নওগাঁয় ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২৮৭ সময় দেখুন
নওগাঁয় ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত


নওগাঁ প্রতিনিধি::

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে জেলা সমবায় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসক মো: হারুন অর রশিদরে সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, নওগাঁ আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ সেলিমুল আলম শাহিন, জেলা সমবায় অফিসার ইমরান হোসেন,নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সুরমা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সবেদুল ইসলাম রনি প্রমুখ।

এসময় জেলা সমবায় অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকতা, সমবায় সমিতির প্রতিনিধি ও সদস্য বৃন্দ এবং স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। পরে ২০১৯-২০ সমবায় বর্ষে সরকারি কোষাগারে রাজস্ব প্রদানে শীর্ষ ১০টি সমবায় সমিতিকে ক্রেষ্ট প্রদান
করা হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর