শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ২৭৫ সময় দেখুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব


জাককানইবি করেসপন্ডেন্ট

জাককানইবি: বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের যৌথ আয়োজনে ৩দিন ব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১২ থেকে ১৪ ডিসেম্বর এই আয়োজন করা হয়েছে।

গতকাল মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য মো. জালাল উদ্দিন ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ড. এ এইচ এম মাহবুবুর রহমান বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও চলচ্চিত্র গবেষক চেয়ারম্যান, সমাজকর্ম বিভাগ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম ডিন সামাজিক বিজ্ঞান অনুষদ, প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন পরিচালক গবেষক ও সম্প্রচারন, প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান প্রক্টর, কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর রেজিস্ট্রার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) প্রদর্শিত হবে একাত্তরের মা জননী (পূর্ণদৈর্ঘ্য), একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি (প্রামাণ্যচিত্র), ভুবন মাঝি (পূর্ণদৈর্ঘ্য) ও সেই রাতের কথা বলতে এসেছি (প্রামাণ্যচিত্র) এবং আগামী ১৪ ডিসেম্বর তারিখ দেখানো হবে স্টপ জেনোসাইড (প্রামাণ্যচিত্র), অনিল বাগচীর একদিন (পূর্ণদৈর্ঘ্য), বর্ধভূমিতে একদিন (প্রামাণ্যচিত্র) ও বিশ্বসভায় বাংলাদেশ (প্রামাণ্যচিত্র)।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর