
বাংলাদেশ সীমান্ত বরাবর রাজ্যের বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে উত্তেজনা৷ আক্রান্ত হতে হচ্ছে সীমান্ত প্রহরার দায়িত্বে থাকা বিএসএফ-কে৷ এমন কি, উদ্ধার হয়েছে গোপন বাঙ্কারও৷ এই পরিস্থিতিতে বিএসএফ-কে জমি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ নদিয়ার করিমপুর সীমান্তে বিএসএফ-কে ০.৯ একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ বর্ডার আউটপোস্ট করতেই রাজ্যের কাছে জমি চেয়েছিল বিএসএফ৷ সেই অনুরোধেই অনুমোদন দিল রাজ্য সরকার৷ এ দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে৷
Source link