রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

নতুন ছাত্রসংগঠন ঘোষণা, হাতাহাতিতে আহত কয়েক শিক্ষার্থী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১০ সময় দেখুন


ঢাবি করেসপনডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪০

নতুন ছাত্রসংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ এর আত্মপ্রকাশকে ঘিরে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে তৈরি করা নতুন ছাত্রসংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ এর আত্মপ্রকাশকে ঘিরে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে সংবাদ সম্মেলনের শুরু থেকে শেষ করা পর্যন্ত থেকেই দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হন নেতাকর্মীরা। এতে তিনজন শিক্ষার্থী কিছুটা আহত হয়েছেন।

আহতরা হলেন- আকিবুল হোসেন (ঢাবি, কবি জসীমউদ্দিন হল, ১৮-১৯ সেশন), রিয়াজ উদ্দিন (ঢাবি, সূর্যসেন হল, ইসলামিক ইতিহাস বিভাগ) ও সুহাস আলী মিশু (একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী)।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ঘটনার সূত্রপাত হয়। পরে কলাভবনের সামনে, মলচত্বর এলাকা ও কেন্দ্রীয় পাঠাগারের সামনে কয়েক দফা হাতাহাতি হয়।

সরজমিনে দেখা যায়, বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হলেও পৌনে ৪টার দিকে একদল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেখানে উপস্থিত হয়ে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ তুলে স্লোগান দিতে থাকে। এছাড়া, আরেক দল শিক্ষার্থীকে আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদকে নতুন সংগঠনের কোনো পদ না দেওয়ায় তারা বিক্ষোভ শুরু করেন।

এ সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা একসঙ্গে লড়াই করেছি। এ দেশের জন্য আমরা কী করেছি সেটা মানুষ জানে। কিন্তু তারা আমাদের বাদ দিয়ে ঢাবিকেন্দ্রিক একটা কমিটি দিয়েছে। যা আমরা কখনো মানবো না।’

পরে সাড়ে ৪টার দিকে ডাকসু ভবন থেকে মিছিলসহ মধুর ক্যান্টিনে প্রবেশ করে নতুন সংগঠনের নাম ঘোষণাকারী সমন্বয়করা। এ সময় মধুর ক্যান্টিনের বাইরে স্লোগান দিচ্ছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর তারা চলে গেলেও, সংগঠনের নাম ঘোষণা শুরু হলে তারা আবার ফিরে আসেন এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে।

প্রথমে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নারী শিক্ষার্থী কিল-ঘুষির চেষ্টা করেন, এরপর হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে সমন্বয়করা মধুর ক্যান্টিনের ভেতরে প্রবেশ করলেও, তাদের পিছু নিয়ে সেখানে প্রবেশ করেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এরপর সংগঠন ঘোষণা ও হাতাহাতি ঘটে। হাতাহাতির মধ্যেই আবু বাকের মজুমদার নতুন সংগঠনের নাম ও কমিটির সদস্যদের ঘোষণা করেন। এরপর তারা মিছিল নিয়ে মধুর ক্যান্টিন থেকে বের হওয়ার পর থেকে দফায় দফায় হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাবি শাখার মূখ্য সংগঠক হাসিবুল ইসলাম বলেন, ‘আমরা ছাত্রসংগঠন আত্মপ্রকাশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা ইতিবাচক প্রতিযোগিতা লক্ষ্য করেছি। আমরা এ বিষয়টিকে ইতিবাচকভাবে নিচ্ছি। এরকম ইতিবাচক দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।’

সারাবাংলা/এআইএন/এসডব্লিউ

গণতান্ত্রিক ছাত্র সংসদ
ঢা‌বি
নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ
হাতাহাতি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর