ওয়ালপেপার পরিবর্তন –
কেউ যখন ফোনের স্ক্রিন চালু করেন, তখন প্রথমেই হোম স্ক্রিন দেখতে পান। তাই হোমস্ক্রিনে একটি সুন্দর ওয়ালপেপার সেট করা যেতে পারে। ওয়ালপেপার পরিবর্তন করে নিজেদের পুরনো ফোনটিকে একটি নতুন চেহারা দেওয়া যেতে পারে। ফোনে মুভিং ওয়ালপেপার বা ৩D ওয়ালপেপারও সেট করা যেতে পারে। কিন্তু, মনে রাখতে হবে যে, এই ধরনের ওয়ালপেপার বেশি ব্যাটারি খরচ করে।