#কলকাতা: যাঁরা ওজন কমাতে চাইছেন, তাঁদের জন্য সবথেকে উপাদেয় এবং উপযুক্ত বিকল্প হল প্রোটিন। আসলে ওজন নিয়ন্ত্রণে রাখতে হলে ওয়ার্কআউটের পাশাপাশি প্রোটিন সমৃদ্ধ স্বাস্থ্যকর ডায়েটের অভ্যেস গড়ে তুলতে হবে। তাই সুস্থ ভাবে ওজন ঝরাতে চাইলে সঠিক ডায়েট বজায় রাখা জরুরি। আর একটা বিষয় মাথায় রাখা জরুরি যে, বাইরের খাবার খাওয়ার অভ্যেস ত্যাগ করতে হবে। তার পরিবর্তে ঘরে রান্না করা খাবারই খাওয়া উচিত। ঘরে তৈরি খাবার এমনিতেই স্বাস্থ্যকর এবং উপাদেয়। দেখে নেওয়া যাক, প্রোটিন সমৃদ্ধ কিছু রেসিপির সন্ধান। যা সহজে বাড়িতেই বানিয়ে ফেলা যাবে।
ডিমের মশলা ভুর্জি:
২টো কাঁচা লঙ্কা১ ইঞ্চি আদা৬টি কারি পাতাআধ কাপ পেঁয়াজস্বাদমতো লবণ১ চা-চামচ হলুদ গুঁড়ো১ চা-চামচ লঙ্কা গুঁড়োদেড় চা-চামচ পাও ভাজি মশলা৪ ডিমসাজানোর জন্য ধনে পাতা কুচি
আরও পড়ুন: বাগদানের পর আন্তিলিয়াতে গ্র্যান্ড সেলিব্রেশন, ফুল বিছিয়ে স্বাগত জানানো হল অনন্ত-রাধিকাকে
প্রণালী:একটা প্যান নিয়ে তাতে তেল দিতে হবে। রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং আদা কুচি দিতে হবে। ভাল করে রান্না করে নিয়ে কারি পাতা এবং পেঁয়াজ কুচি মিশিয়ে নিতে হবে। এ-বার সমস্ত মশলা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। ডিম যোগ করে যতক্ষণ না ভাল করে রান্না হচ্ছে, ততক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে। এর পর পাতে ঢেলে নিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
আপেল-চিয়া সিডের স্মুদি:উপকরণ:১টা আপেল১ কাপ টক দই১ চা-চামচ পিনাট বাটার১ চা-চামচ চিয়া সীডপ্রণালী:আপেলটাকে ভাল করে পরিষ্কার করতে হবে। এবার ছোট ছোট টুকরো করে নিতে হবে। এর পর একটা ব্লেন্ডারে আপেলের টুকরো এবং অন্যান্য উপকরণ যোগ করে ভাল করে ব্লেন্ড করে নিতে হবে। স্মুদি খাওয়ার আগে তা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন: দারুণ খবর, ২০২৩-এই সেবক-রংপো রুটে চালু হতে পারে রেলপথ
পালং পনির বা পালক পনির:
উপকরণ:৫০০ গ্রাম পালং শাক (বেটে নেওয়া)১৫টি পনিরের টুকরো২ টেবিল-চামচ তেল১ চা-চামচ গোটা জিরে১টা তেজ পাতা১ ইঞ্চি আদা১ চা-চামচ রসুন১ কাপ পেঁয়াজ বাটাআধ কাপ টম্যাটো পিউরিলবণ স্বাদ মতোআধ চা-চামচ গরম মশলাআধ চা-চামচ শুকনো লঙ্কা গুঁড়োআধ চা-চামচ ধনে গুঁড়োপ্রণালী:প্রথমে পালং শাকটা সেদ্ধ করে মিহি করে পেস্ট বা পিউরি বানিয়ে নিতে হবে। একটি প্যানে তেল গরম করে পনিরের টুকরোগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। পনিরের টুকরোগুলি তুলে নিয়ে প্যানে থাকা তেলে গোটা জিরে এবং তেজ পাতা ফোড়ন দিতে হবে। খানিক নাড়াচাড়া করে তাতে আদা-রসুন কুচি এবং পেঁয়াজ বাটা দিয়ে ভাল করে ভাজতে হবে। এর পর একে একে স্বাদমতো লবণ, গরম মশলা, ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। টম্যাটো পিউরি যোগ করে ভাল করে রান্না করতে হবে। এ-বার পালং শাকের পিউরি ঢেলে নাড়াচাড়া করতে হবে। গ্রেভি প্রস্তুত হয়ে গেলে পনিরের টুকরো যোগ করে ভাল করে মিশিয়ে নিতে হবে। সব শেষে পাতে ঢেলে গরম গরম পরিবেশন করতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।