মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

নতুন রূপে আসতে চলেছে সবার প্রিয় ‘হাওড়া ব্রিজ’… রবীন্দ্র সেতু নিয়ে বিরাট সিদ্ধান্ত, দেখলে চমকে যাবেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৩৯ সময় দেখুন


Last Updated:

আবার প্রতিদিন আলো বদলের ব্যবস্থা থাকবে। আর সবাই এই লাইট অ্যান্ড সাউন্ড শো উপভোগ করতে পারবেন।

* আগামী মাস থেকেই শুরু হবে হাওড়া ব্রিজ আলোকিত করার কাজ* আগামী মাস থেকেই শুরু হবে হাওড়া ব্রিজ আলোকিত করার কাজ
* আগামী মাস থেকেই শুরু হবে হাওড়া ব্রিজ আলোকিত করার কাজ

হাওড়া: হাওড়া ব্রিজে চালু হবে লাইট অ্যান্ড সাউন্ড শো। এই কাজটির নাম ‘ডায়নামিক আর্কিটেকচারাল ইলুমিনেশন অফ রবীন্দ্র সেতু’। হুগলি নদীর উপর কলকাতা এবং হাওড়াকে জুড়ে রেখেছে এই ইস্পাতের সেতু। লক্ষ লক্ষ গাড়ি যাতায়াত করে। বহু ইতিহাসের সাক্ষী অশীতিপর হাওড়া ব্রিজ। এই বিখ্যাত ক্যান্টিলিভার ব্রিজের রাতের শোভা বাড়ানোর উদ্যোগ নিয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কলকাতা বন্দর বা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্টই এবার হাওড়া ব্রিজকে সাজিয়ে তুলতে চাইছে।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্টের ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহি জানিয়েছেন, ‘এখন যেমন লাগে হাওড়া ব্রিজকে, তার চেয়ে ১০% সুন্দর লাগবে। আইফেল টাওয়ার এবং জ্যাকেস কার্টিয়ার ব্রিজের মতো সাজিয়ে তোলা হবে। ৮-৯ মাসের মধ্যে কাজ শেষ হবে। পরিকল্পনা নেওয়া হয়েছে বিশেষ ৫০ দিনে স্পেশ্যাল ব্যবস্থা থাকবে। আবার প্রতিদিন আলো বদলের ব্যবস্থা থাকবে। আর সবাই এই লাইট অ্যান্ড সাউন্ড শো উপভোগ করতে পারবেন।’ বন্দর সূত্রে খবর, কানাডায় সেন্ট লরেন্স নদীর উপরে জ্যাকেস কার্টিয়ার ব্রিজ। এই ব্রিজে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এই ব্রিজের আদলেই হাওড়া ব্রিজকে সাজিয়ে তোলা হবে।

আপাতত পরিকল্পনা হল, দুর্গাপুজো, স্বাধীনতা দিবসের মতো ৫০টি বিশেষ দিনে হাওড়া ব্রিজে লাইট অ্যান্ড সাউন্ড শো হবে। পাঁচ থেকে দশ মিনিটের জন্য এই শো দেখানো হবে। টিকিট কেটে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানোর ব্যবস্থা করা হবে। কেন্দ্র সরকার চাইছে পর্যটনে গতি আসুক। সে কথা মাথায় রেখে দ্রুত হাওড়া ব্রিজের নয়া লুক প্রকাশ হতে চলেছে। আপাতত সমস্ত পরিকল্পনা সেরে ফেলা হয়েছে। আগামী মাস থেকেই এই আলো বদলের কাজ শুরু হয়ে যেতে পারে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে তারা বাংলা নববর্ষ থেকে এই বিশেষ আলোর খেলা দেখাবে রবীন্দ্র সেতুতে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Howrah Bridge: নতুন রূপে আসতে চলেছে সবার প্রিয় ‘হাওড়া ব্রিজ’… রবীন্দ্র সেতু নিয়ে বিরাট সিদ্ধান্ত, দেখলে চমকে যাবেন



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর