বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু


মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন আলী নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১জুন) সকাল ১১টার দিকে মহানন্দা নদীর খালঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার দল দুপর ১২টার দিকে ইয়াসিনের মরদেহ উদ্ধার করে। মৃত শিশু ইয়াসিন আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাহীবাগ মহল্লার মৃত দুরুল হোদার ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন জানান, সকাল ১১টার দিকে ইয়াসিনসহ তার আরও দুই বন্ধু মিলে মহানন্দা নদীর খালঘাট এলাকায় গোসল করতে যায়। এ সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ফায়ারফাইটার বাধন ও মুন্না পানির ১০ থেকে ১২ ফিট গভীর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

মৃত ইয়াসিন আলীর মা তাসলিমা বেগম বলেন, সকাল ১০টার দিকে বাসা থেকে বের হয়। পরে সাড়ে ১১টার দিকে খবর পায়, পানিতে ডুবে মারা গেছে। ইয়াসিন সাঁতার জানতো না এবং বিভিন্ন জায়গায় ভিক্ষা করতো বলে জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষনা করে। মরদেহ জেলা হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর