বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নদী ও ডোবার পানিতে ডুবে পঞ্চগড়ে দুইজনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৮১ সময় দেখুন


মো.সফিকুল আলম দোলন, জেলা প্রতিনিধি,পঞ্চগড় ::

জেলার সদর উপজেলায় সোমবার (৯ জুন) দুপুরে পৃথক দুটি ঘটনায় নদীতে গোসল করতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী তাওসিফ আল মাহমুদ (১৬) এবং ডোবার পানিতে পড়ে মিনহাজ ইসলাম (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

ঐদিন সদর ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামে ও পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় পৃথক এ দুর্ঘটনা দুটি ঘটে। তাওসিফ আল মাহমুদ ঢাকার মোহাম্মদপুর এলাকার আব্দুর রহিমের ছেলে। সে মোহাম্মদপুরের ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট থেকে সদ্য সমাপ্ত

এসএসসি পরীক্ষায় অংশ নেয়। মিনহাজ ইসলাম পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকার মাসুম ইসলামের ছেলে।

নিহতদের পরিবারের বরাত দিয়ে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান জানান, সদর ইউনিয়নের সাড়ে চার মাইল এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম ঈদুল আজহার দিন রাতে ঢাকায় মৃত্যুবরণ করেন। পরে তার মরদেহ নিয়ে তাওসিফসহ পরিবারের সদস্যরা পঞ্চগড়ে আসেন। রোববার দুপুরে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এরপর সোমবার দুপুরে তাওসিফ তার নানা বাড়ি থেকে কিছু দূরে সন্ন্যাসীপাড়া এলাকায় তালমা নদীতে বড় ভাই ও আত্মীয়স্বজনদের সঙ্গে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীতে বালি ও পাথর উত্তোলনের কারণে সৃষ্টি হওয়া একটি গভীর গর্তে ডুবে যায় সে। পরে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, তুলারডাঙ্গা এলাকায় নিজ বাড়ির উঠানে খেলতে থাকা মিনহাজকে রেখে গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন তার মা মালেকা বেগম। খেলার একপর্যায়ে মিনহাজ বাড়ির বাইরে চলে যায়। পরে বাড়ির পাশের ডোবার ধারে হাঁটার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায় সে। পরিবারের সদস্যরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ডোবার পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর