রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

ননী গোপালের নগদ টাকা বেড়েছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
ননী গোপালের নগদ টাকা বেড়েছে


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

খুলনা: বটিয়াঘাটা এবং দাকোপ উপজেলা নিয়ে গঠিত খুলনা-১ আসন। জাতীয় সংসদের ৯৯ নম্বর আসন এটি। এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। তিনি এই আসনে ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছিলেন। প্রায় ১০ বছর পর আবার তাকে মনোনয়ন দিয়েছে দলটি।

হলফনামায় দেখা গেছে, ধান, তরমুজ, মাছ উৎপাদন ও বিক্রিকে পেশা হিসেবে উল্লেখ করেছেন তিনি। তার বার্ষিক আয় ১৭ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা। আয়ের পুরোটাই আসে কৃষি খাত থেকে। ২০০৮ সালে তার বার্ষিক আয় ছিল প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা। স্থাবর সম্পদের মধ্যে পৈত্রিক সূত্রে ৪ দশমিক ১৮ একর কৃষি জমি ছাড়াও ছোট ছোট ভাগে আরও অনেক কৃষি জমি রয়েছে তার। এছাড়া ১০ কাঠা অকৃষি জমি, ৬৬ শতক জমিসহ একটি ভবন, ৩২ শতক জমির ওপর পৈত্রিক বাড়ি, সাড়ে ৩ একর আয়তনের একটি মৎস্য খামারের মালিক তিনি।

হলফনামায় আরও দেখা যায়, ননী গোপালের স্ত্রীর নামে কৃষি জমি রয়েছে ৩ দশমিক ৩৪ একর। তার অস্থাবর সম্পদের মধ্যে হাতে নগদ ৩০ লাখ ১৩ হাজার টাকা এবং ব্যাংকে রয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা। উপহার হিসেবে পাওয়া ১৫ ভরি সোনার মালিক তিনি। ২০০৮ সালে তার নগদ অর্থ ছিল ২৫ হাজার।

আসনটিতে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে আওয়ামী লীগের ননী গোপাল মন্ডল, জাতীয় পার্টির কাজী হাসানুর রশীদ, তৃনমূল বিএনপির গোবিন্দ চন্দ্র প্রামানিক মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাইয়ে তিন জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য মতে, খুলনা-১ আসনে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ২৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৪ হাজার ৫৬৭ জন ও নারী ভোটার ১ লাখ ৪৫ হাজার ৬৯৮ জন।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর