বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

নববর্ষে পাকিস্তানে ডিজেল-পেট্রোলের দাম বেড়েছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ২৪২ সময় দেখুন
নববর্ষে পাকিস্তানে ডিজেল-পেট্রোলের দাম বেড়েছে


আন্তর্জাতিক ডেস্ক

নতুন বছরের শুরুতে পাকিস্তানে পেট্রোল, ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে সরকার। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে দেশটির অর্থবিভাগের এক প্রজ্ঞাপনে পেট্রোল ও ভারী ডিজেলের দর প্রতি লিটারে ৪ রুপি হারে বাড়ানো হয়েছে। ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত এ দর কার্যকর থাকবে। জিও টিভির খবর।

প্রজ্ঞাপন অনুযায়ী, গৃহস্থালিতে ব্যাপক ব্যবহৃত পেট্রোলিয়াম পণ্য কেরোসিনের দর লিটার প্রতি ৩ দশমিক ৯৫ রুপি বেড়েছে। এছাড়া হালকা ডিজেলের দর বেড়েছে প্রতি লিটারে ৪ দশমিক ১৫ রুপি।

নতুন দর অনুযায়ী পাকিস্তানে প্রতি লিটার পেট্রোলিয়াম দাম ১৪০ দশমিক ৮২ রুপি থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৪৪ দশমিক ৮২ রুপি। এছাড়া প্রতি লিটার ভারী ডিজেলের দর ১৩৭ দশমিক ৬২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৪১ দশমিক ৬২ রুপি। হালকা ডিজেলের দর প্রতি লিটার ১০৯ দশমিক ৫৩ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১১১ দশমিক ০৬ রুপি। কেরোসিনের আগের দর প্রতি লিটার ১০৯ দশমিক ৫৩ রুপি থেকে বেড়ে দাঁড়িয়েছে ১১৩ দশমিক ৫৩ রুপি।

এদিকে রাতারাতি পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ানোর কারণে প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করছেন বিরোধীরা। শনিবার পিপিপি চেয়ারপার্সন বিলওয়াল ভুট্টো ও পিএমএল-এন প্রেসিডেন্ট শেহবাজ শরিফ ইমরান খানের এ সিদ্ধান্তকে ‘নববর্ষে প্রধানমন্ত্রীর উপহার বলে’ সমালোচনা করেছেন।

আরও পড়ুন- তুরস্কে নববর্ষে বিদ্যুৎ ও গ্যাসের দাম বেড়েছে

উল্লেখ্য যে, পাকিস্তানের অর্থনৈতিক গতিধারা ঠিক রাখতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) গত বছর এক চুক্তির অধীনে পাকিস্তানকে পেট্রোলিয়াম পণ্যের মূল্যবৃদ্ধির শর্ত দেয়। কেননা পাকিস্তানে চলতি অর্থবছরের শেষ ভাগে ঘাটতি পূরণে আরও ৫৫০ বিলিয়ন রুপি সমন্বয় করতে হবে সরকারকে। আইএমএফ’র দেওয়া শর্ত মেনে জ্বালানি তেলে লিটার প্রতি কমপক্ষে চার রুপি দর বাড়াতে হয়েছে সরকারকে।

শুক্রবারের প্রজ্ঞাপনে বলা হয়, পেট্রোলিয়াম পণ্যের দামের পাক্ষিক পর্যালোচনায় প্রধানমন্ত্রী ইমরান খান দাম বৃদ্ধির জন্য তেল ও গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং পেট্রোলিয়াম শুল্কের লক্ষ্যমাত্রা পূরণ করতে প্রতি লিটারে মাত্র ৪ রুপি বাড়ানোর পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, গত নভেম্বরেও জ্বালানি তেলের দাম এক দফা বাড়িয়েছিল পাকিস্তান। পরে ডিসেম্বরে আবার তা কমানো হয়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর