শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

নয়াপল্টনে চরফ্যাশন যুবদলের সংঘর্ষ, আহত ৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১১৫ সময় দেখুন
নয়াপল্টনে চরফ্যাশন যুবদলের সংঘর্ষ, আহত ৩


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ভোলা জেলার চরফ্যাশন থানা যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেনসহ সংগঠনটির তিনজন নেতাকর্মী আহত হয়েছেন। রোববার (২০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত ১৪ নভেম্বর ঢাকা থেকে চরফ্যাশন থানা যুবদলের কমিটি ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। নতুন কমিটিতে পদ না পেয়ে রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন দলটির নির্বাহী সদস্য নাজিম উদ্দিন আলমের সমর্থিত নেতাকর্মীরা।

এ সময় কার্যালয়ের নিচে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া মাহফিল চলছিল। ভোলা থেকে আসা বিক্ষুব্ধ নেতারা এ দোয়া মাহফিল উপেক্ষা করে বিএনপির কার্যালয় ইট পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীরা তাদের শান্ত হতে বলেন। চরফ্যাশন নেতা কর্মীরা তাদের ওপরও হামলা চালায়। এতে পুরো এলাকায় ভীতির সঞ্চার হয়। দোয়া মাহফিলে অংশ নিতে আসা মাদ্রাসার এতিম শিশুরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। পরে পুলিশের তৎপরতায় চরফ্যাশন যুবদলের নেতাকর্মীরা সরে যায়।

সারাবাংলা/এজেড/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর