বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

নাইজেরিয়ার চার্চে বন্দুক হামলায় ৫০ প্রাণহানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৮৭ সময় দেখুন
নাইজেরিয়ার চার্চে বন্দুক হামলায় ৫০ প্রাণহানি


আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ওন্দো রাজ্যের অয়ো শহরে সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫০ জনের মৃত্যু এবং অনেকে আহত হয়েছেন।

রোববার (৫ জুন) সকালে পেন্টেকোস্ট হলিডের প্রার্থনা চলাকালে ভয়াবহ এ সহিংসতার ঘটনা ঘটে।

এখন পর্যন্ত কোনো দল এ হামলার দায় স্বীকার করেনি। তবে, দেশটির বিভিন্ন অঞ্চলে অপরাধী চক্র সক্রিয় রয়েছে বলে জানা গেছে।

অয়ো শহরের যে হাসপাতালে হতাহতদের নিয়ে যাওয়া হয়, সেখানকার একজন ডাক্তার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মৃতের সংখ্যা ৫০ এর কম নয়। তবে খবরে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে এ হামলার উদ্দেশ্য এবং নিহতের সংখ্যা জানা যায়নি।

দেশটির প্রেসিডেন্ট মুহাম্মামাদু বুহারি উপাসনাকারীদের ওপর এ ঘৃণ্য হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, তারা যে কোনো মূল্যে এই আততায়ীদের খুঁজে বের করবেন এবং শাস্তি নিশ্চিত করবেন।

অপর এক বিবৃতিতে পোপ ফ্রান্সিস বলেছেন, এ হামলায় মৃত্যুর কথা তিনি শুনেছেন। নিহতদের মধ্যে কয়েকজন নারী ও শিশুও রয়েছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর