শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

নাগরপুরে নবগঠিত বিএনপি আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২৫৩ সময় দেখুন
নাগরপুরে নবগঠিত বিএনপি আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

টাঙ্গাইলে নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি নাগরপুর উপজেলা ইউনিটের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী বর্তমান কেন্দ্রীয় বিএনপি পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও বর্তমান নবগঠিত নাগরপুর উপজেলা বিএনপি ১নং সম্মানিত সদস্য এডভোকেট গৌতম চক্রবর্তী।

নাগরপুর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো: হাবিবুর রহমান হবি’র সঞ্চালনায় আজকে সাধারণ সভায় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি সম্মানিত সদস্য শরিফউদ্দিন আরজু, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম স্বপন, ফিরোজ সিদ্দিকী, ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রেজা, রফিজ উদ্দিন, সম্মানিত সদস্য কিবরিয়া মোল্লা, মীর সোহেল, নিয়ামত আলী সুইট, উপজেলা যুবদল আহ্বায়ক ফনির হোসেন ভূইয়া, সদস্য সচিব দিপন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান লাভলু, মোঃ নজরুল ইসলাম, সেচ্ছাসেবক দল আহ্বায়ক মোঃ শাজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, ছাত্রদল আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর