বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

নাড়া পোড়ানো চলছেই, পুড়ে ছাই ৬ বিঘা জমির ধান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ সময় দেখুন



Last Updated:

Bardhaman news- প্রতি বছর এই সময় নিয়ম করে চলে নাড়া পোড়ানোর কাজ। প্রশাসনের হাজার বারণ সত্ত্বেও কিছু মানুষ কথা শোনেন না।

বর্ধমান: প্রশাসনিক নিষেধাজ্ঞা অমান্য করে ফের শুরু হয়েছে ন্যাড়া পোড়ানোর কাজ। আর তার জেরেই মাঠে পুড়ে ছাই হয়ে গেল লক্ষাধিক টাকার ধান। রাজ্যের শস্য ভান্ডার হিসেবে পরিচিত পূর্ব বর্ধমান জেলার ভাতারে এই ঘটনা ঘটেছে।

মাঠে থাকা আরও প্রচুর ধান পুড়ে ছাই হয়ে যেতে পারত। তবে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তা ঠেকানো সম্ভব হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, প্রতি বছরই নাড়া পোড়ানো ঠেকাতে নানা পদক্ষেপ নেওয়া হয়। বিভিন্ন পঞ্চায়েতে তরফে নাড়া পোড়ানো ঠেকাতে মাইকে প্রচার চালানো হয়। নাড়া পোড়ানোর ক্ষতিকর দিক নিয়ে চাষীদের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু তবুও তা বন্ধ করা যাচ্ছে না। সেই কারণেই এক চাষির বিশাল পরিমাণ জমির ধান নষ্ট হয়ে গেল।

পূর্ব বর্ধমানের ভাতারের শিলাকোট গ্রামের বাসিন্দা মধুসূদন ঘোষের পরিবার কৃষিকাজের ওপরেই নির্ভরশীল। এ বছর খরিপ মরশুমে প্রায় ৪০ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন তিনি।

আরও পড়ুন- ‘তোরা যা সিদ্ধান্ত নিবি সেটাই হবে’, হঠাত্‍ কী হল অনুব্রতর!

আআশিলাকোট গ্রাম সংলগ্ন ডিভিসি ক্যানেলর পাশে লালবেগি মাঠে প্রায় ১৩ বিঘা জমিতে ধানচাষ করেছিলেন তিনি। রবিবার থেকে সেই সোনালি ফসল ঘরে তোলার কথা ছিল। তার আগেই আগুনে পুড়ে খাক হয়ে গেল প্রায় ছয় বিঘার জমির ধান।

আগুন লাগার কারণ নিয়ে ধন্ধে রয়েছেন স্থানীয় মানুষজন। স্থানীয়দের দাবি, শিলাকোটে ডিভিসি ক্যালেন সংলগ্ন কয়েকটি জমির ধান কাটার পর জমিতে পড়ে থাকা খড়ে আগুন লাগে। সেই আগুন বাতাসে ছড়িয়ে একের পর এক জমি পুড়তে পুড়তে ধান জমিতে আগুন লাগে। স্থানীয়রা খবর পেয়ে এসে দেখেন, ওই কৃষকের প্রায় ছয় বিঘা জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের তৎপরতায় বাকি ধান জমিগুলির পাকা ফসল বাঁচাতে সম্ভব হয়।

ক্ষতিগ্রস্ত কৃষকের ছেলে রাজা ঘোষের দাবি, তাদের পরিবার কৃষিকাজের ওপর নির্ভরশীল। আগুনে পুড়ে প্রায় লক্ষাধিক টাকার পাকা ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। প্রশাসন তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক বলে দাবি জানান তিনি। পাশাপাশি সরকারি সাহায্যের আবেদন জানান ক্ষতিগ্রস্থ ওই কৃষক।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর