মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ ব্যুরো :: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে পালন করেছেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি আলহাজ জালাল উদ্দিন মাস্টার।
মঙ্গলবার (১৫ আগষ্ট) দিনটি পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কুরআন খতম, দোয়া মাহফিল এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম-মোয়াজ্জিনদের সম্মাননা প্রদান করা হয়।
ওই দিন বিকেল ৪টায় নান্দাইল উপজেলা সদর অলি মাহমুদ মাদ্রাসায় নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন ভূইয়ার সভাপতিত্বে ও নান্দাইল বঙ্গবন্ধুর নৌকার সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক রাজ কাঞ্চন রেজার সঞ্চালনায় ব্যতিক্রমী উদ্যোগের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি আলহাজ জালাল উদ্দিন মাস্টার।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির সাবেক সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল ওয়াদুদ ভূইয়া প্রমূখ। মাগফেরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল শেষে আলহাজ জালাল উদ্দিন মাস্টারের নিজস্ব অর্থায়নে একশত জন ইমাম ও একশত জন মোয়াজ্জিনকে ১ হাজার টাকা করে এবং একশতটি মসজিদে ২ হাজার টাকা করে নগদ অনুদান পদান করা হয়।
এসময় বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন সহ মাদ্রাসার ছাত্র, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বঙ্গবন্ধুর নৌকার সমর্থক গোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এই নেতা দীর্ঘদিন যাবত এলাকার অসহায় হতদরিদ্র মানুষদেরকে বস্ত্র, নগদ অর্থ, খাদ্যসামগ্রী সহ ঘর প্রতি ২লাখ টাকা ব্যয়ে ২৫জনকে ভিটে পাকা টিনের দু’চালা ঘর
নির্মাণ করে দিয়েছেন এবং বঙ্গবন্ধুর স্মরণে আরো ৭৫টি ঘর নির্মাণ করে দেবার প্রতিশ্রুতি দিয়েছেন।