মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল,ময়মনসিংহ প্রতিনিধি::ময়মনসিংহের নান্দাইলে অটোযোগে যত্ন প্রকল্পের টাকা নিতে যাবার পথে মায়ের কোল থেকে পড়ে অটো চাপায় ৫ বছরের শিশু মুজাহিদ নিহত হয়েছে।সোমবার (২৬ সেপ্টম্বর) সকাল ১০ টার দিকে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের জাহাঙ্গীপুর সীডস্টোর চৌরাস্তা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু মুজাহিদ জাহাঙ্গীরপুর ইউনিয়নের জাহাঙ্গীপুর খানপাড়া গ্রামের আয়নাল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার সকাল ১০ টার দিকে নান্দাইল জাহাঙ্গীরপুর ইউনিয়নের জাহাঙ্গীপুর খানপাড়া গ্রাম থেকে অটোযোগে শিশুটির মা পারভীন আক্তার যত্ন প্রকল্পের টাকা নিতে যাবার পথে জাহাঙ্গীপুর সীডস্টোর চৌরাস্তা এলাকায় হঠাৎ মায়ের কোল থেকে পড়ে অটো চাপায় শিশু মুজাহিদ গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় জাহাঙ্গীরপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী এ ব্যাপারে বলেন, শিশুর মা যত্ন প্রকল্পের টাকা নিতে আসার সময় এ দূর্ঘটনা ঘটলে ওই অটো চালক রায়পাশা গ্রামের হাবিবের ছেলে ইয়াসিন(১৮)কে স্থানীয়রা আটক করে ইউনিয়ন পরিষদে রেখেছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের এ ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’