বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নান্দাইলে মায়ের কোল থেকে পড়ে অটোচাপায় শিশু নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৯ সময় দেখুন
নান্দাইলে মায়ের কোল থেকে পড়ে অটোচাপায় শিশু নিহত


মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল,ময়মনসিংহ প্রতিনিধি::

ময়মনসিংহের নান্দাইলে অটোযোগে যত্ন প্রকল্পের টাকা নিতে যাবার পথে মায়ের কোল থেকে পড়ে অটো চাপায় ৫ বছরের শিশু মুজাহিদ নিহত হয়েছে।সোমবার (২৬ সেপ্টম্বর) সকাল ১০ টার দিকে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের জাহাঙ্গীপুর সীডস্টোর চৌরাস্তা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত শিশু মুজাহিদ জাহাঙ্গীরপুর ইউনিয়নের জাহাঙ্গীপুর খানপাড়া গ্রামের আয়নাল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার সকাল ১০ টার দিকে নান্দাইল জাহাঙ্গীরপুর ইউনিয়নের জাহাঙ্গীপুর খানপাড়া গ্রাম থেকে অটোযোগে শিশুটির মা পারভীন আক্তার যত্ন প্রকল্পের টাকা নিতে যাবার পথে জাহাঙ্গীপুর সীডস্টোর চৌরাস্তা এলাকায় হঠাৎ মায়ের কোল থেকে পড়ে অটো চাপায় শিশু মুজাহিদ গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় জাহাঙ্গীরপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী এ ব্যাপারে বলেন, শিশুর মা যত্ন প্রকল্পের টাকা নিতে আসার সময় এ দূর্ঘটনা ঘটলে ওই অটো চালক রায়পাশা গ্রামের হাবিবের ছেলে ইয়াসিন(১৮)কে স্থানীয়রা আটক করে ইউনিয়ন পরিষদে রেখেছে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের এ ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর