বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নারীর গান- লামিয়া আক্তার কনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩৪১ সময় দেখুন
নারীর গান- লামিয়া আক্তার কনা

মু. সাইফুল ইসলাম: লক্ষ্মীপুর প্রতিনিধি:

নারী মায়ের জাত সৃষ্টির সূচনা থেকে, প্রহার করো কি করে সেই নারীর সত্তাকে? গঞ্জনা নিয়েও হাস্য মুখে থাকে নারী, বিঘ্ন নিয়েও হয়েছে ধরিত্রী বদলাতে পুরুষের সহচরী।

শিশু থেকে বৃদ্ধকাল নারী হয় অবহেলিত,
ঘরে–বাইরে শুনতে হয় কথা,হতে হয় লাঞ্ছিত।
কেন নেই তার সম্মান?
কোথায় হারালো সাম্যের গান?

গাত্রবর্ণ নিয়ে করতো ইনসান উপহাস, বিধাতার অভিশাপ সে এই ছিলো বিশ্বাস। স্বীয় ভাইয়ের সাথে হতো বৈষম্য, ছিলো না কোথাও নামমাত্র সাম্য।

শিক্ষা বৃথা বলবৎ ছিলো নারীর জন্য,
সমাজের এই চিত্র ছিলো না যে কাম্য।
নারীর কাজ নয় শুধু সংসার সামলে চলা,
নারীরও অধিকার নিজের দাবী সম্মুখে তোলা।

নারী দূর করে অপমান,এগিয়ে গেছে সামনে,
গোটা ব্রহ্মাণ্ড আজ দৃষ্টি রাখে তার সাফল্যের পানে।
সর্বক্ষেত্রে দখল করে রেখেছে তার অবস্থান,
কর্মের দ্বারা কায়েম রেখেছে তার সম্মান।

আজ সে নারী চলে পুরুষের সাথে তাল মিলিয়ে,
তাইতো এই যুগ উন্নয়নের দিকে যাচ্ছে এগিয়ে।
নারী দিয়েছে আজ অপমানের জবাব,
প্রকাশ করেছে নারী শক্তির প্রভাব।
ধন্য তুমি নারী,
দেখিয়েছো তুমি আজ বিজয়ী নারী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর