বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

নাসার নেতৃত্বদানকারী প্রথম নারী জ্যানেট পেট্রো

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১০৮ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৫ ১১:০২ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৩:১৫

নাসার নেতৃত্বদানকারী প্রথম নারী জ্যানেট পেট্রো। ছবি: এনডিটিভি

ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো একজন নারীকে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার নাম জ্যানেট পেট্রো। নাসার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

পেট্রো নাসার নেতৃত্বদানকারী প্রথম কোনো নারী। ১৯৫৮ সালে প্রতিষ্ঠার পর থেকে কোনো নারী নাসার নেতৃত্ব দেননি। তিনি ১৪তম নাসার প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী বিল নেলসনের স্থলাভিষিক্ত হয়েছেন।

নাসার বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন সিনেটে নতুন কোনো প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত পেট্রো এ দায়িত্ব পালন করবেন। ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে জ্যানেট পেট্রো নাসাকে পরিচালনা ও এর বাজেট ও কর্মসূচিসহ সংস্থাটি পরিচালনার দায়িত্বে থাকবেন।

পেট্রো এর আগে নাসার জন এফ কেনেডি স্পেস সেন্টারের ১১তম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি কেনেডি স্পেস সেন্টারের বেসামরিক সেবা ও কর্মী দেখভাল, নীতি প্রয়োগ, বিভিন্ন মিশন পরিচালনা ও এজেন্সি প্রোগ্রামের নানা দায়িত্ব পালন করেছেন।

তিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত নাসার সদর দফতরে ১২ মাসের জন্য ডেপুটি অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও অফিস অফ ইভালুয়েশনের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পেট্রো মার্কিন সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে তার পেশাগত জীবন শুরু করেন।

পেট্রো ১৯৮১ সালে নিউ ইয়র্কের ওয়েস্ট পয়েন্টে অবস্থিত ইউএস মিলিটারি একাডেমি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করেন ও বোস্টন বিশ্ববিদ্যালয়ের মেট্রোপলিটন কলেজ থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

সারাবাংলা/এমপি

নাসা
ভারপ্রাপ্ত প্রসাশক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর