বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০১৯ বেরোবিতে শিবির-ছাত্রদলের কর্মসূচি ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারির আবেদন রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭ ‘Who approved it?’: Hockey India president Dilip Tirkey seeks answers on jersey switch | Hockey News Top Ent News, August 3: Salman Khan Opens Up About Time In Jail; Kangana Ranaut Takes A Dig At Sonakshi Sinha? | Bollywood News এক দফা ঘোষণার আগে নাছিরের মাধ্যমে তারেক রহমানের সঙ্গে যোগাযোগের দাবি আব্দুল কাদেরের ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৮০ ঢাবিতে গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশের প্রতি অঙ্গীকার বিন্দুমাত্র টলবে না: চীনা রাষ্ট্রদূত

নাস্তার ভাতা ফিরিয়ে দিচ্ছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৮১ সময় দেখুন
নাস্তার ভাতা ফিরিয়ে দিচ্ছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন সরকারি কোষাগার থেকে সকালের নাস্তা বাবদ যে ভাতা নিচ্ছিলেন তা ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১ জুন) দেশটির এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, খাবারের ওই খরচ নিয়ে যখন খুলাখুলি প্রশ্ন উঠছে, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি পুরো টাকা ফিরিয়ে দেব। ভবিষ্যতেও নাস্তার ভাতা নেওয়ার ইচ্ছা আমার নেই। এমনকি যদি এটি বিধি সঙ্গত বলে প্রমাণ হয় তবু নেব না।

এর আগে গত ২৬ মে ফিনল্যান্ডের ইলতালেহতি নামক ট্যাবলয়েডে প্রধানমন্ত্রীর নাস্তার খরচ সংক্রান্ত এক খবর প্রকাশিত হয়। এতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী সান্না মারিন সরকারি বাসভবনে থাকাকালীন তার ও তার পরিবারের সদস্যদের সকালের নাস্তার জন্য মাসে ৩০০ ইউরো খরচ করে থাকেন। এ পরিমাণ অর্থ ব্যয় করে তার পরিবারের সকালের নাস্তার জন্য বাজার করা হয়। মাসে ৩০০ ইউরোর এ খরচ সরকার বহন করে থাকে’।

ওই প্রতিবেদনের পর ফিনল্যান্ডের রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠে। দেশটিতে সামাজিক মাধ্যম টুইটারে ব্রেকফাস্টগেট কেলেঙ্কারি হ্যাশট্যাগ ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে এসেছে।  উল্লেখ্য যে, এ সমালোচনা এমন সময় শুরু হয় যখন দেশটিতে পৌরসভা নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি। ওই নির্বাচনে সান্না মারিনের দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিপক্ষ ডানপন্থী ন্যাশনাল কোয়ালিশন পার্টির চেয়ে পিছিয়ে রয়েছে। ঠিক এ সময় এমন বিতর্ক সান্না মারিনের দলকে আরও বেকায়দায় ফেলবে বলে ধারণা করা হচ্ছিল।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয় অবশ্য ওই প্রতিবেদনের তথ্য স্বীকার করে নেয়। তবে তাদের দাবি, সরকারি কার্যালয় বা বাসভবনে থাকাকালীন এমন সুবিধা পেতে পারেন প্রধানমন্ত্রী। এটি ফিনল্যান্ডে মন্ত্রীদের বেতন-ভাতা বিষয়ক অ্যাক্টের ৬ ও ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বৈধ।

এমন বিতর্ক চলাকালীন দেশটির পুলিশ গত শুক্রবার (২৮ মে)  পুরো ঘটনাটির তদন্ত করার সিদ্ধান্ত নেয়। পুলিশ জানায়, সরকারি অফিসে সম্ভাব্য অনিয়মের ব্যাপারে একটি অভিযোগ পাওয়ার পর এ নিয়ে তদন্ত নেমেছে তারা।

এরইমধ্যে ৩৫ বছর বয়েসি প্রধানমন্ত্রী সান্না মারিন নিজেই নাস্তার ভাতা ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিলেন। এ পর্যন্ত নাস্তা ভাতা বাবদ গ্রহণ করা মোট ১৪ হাজার ইউরো সরকারি কোষাগারে ফিরিয়ে দিচ্ছেন তিনি।

২০১৯ সালে মাত্র ৩৪ বছর বয়েসে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী দায়িত্ব নেন সান্না মারিন। ফিনল্যান্ডের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন একটি জোট দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তৎকালীন পরিবহণমন্ত্রী সান্না মারিনকে বেছে নিয়েছিল। এর মাধ্যমে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হওয়ার গৌরব লাভ করেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom