বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

নিঃসঙ্গতায় ভুগছেন ? একা থাকলে ভাল থাকা যায় ! জেনে নিন বিশেষজ্ঞদের মতামত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১১৩ সময় দেখুন
নিঃসঙ্গতায় ভুগছেন ? একা থাকলে ভাল থাকা যায় ! জেনে নিন বিশেষজ্ঞদের মতামত


#কলকাতা:  বেশিরভাগ মানুষেরই ধারণা যে বাঁচতে গেলে একজন সঙ্গীর প্রয়োজন বা সঙ্গী ছাড়া বাঁচা যায় না ৷  কিন্তু জানেন কী? যে একাকীত্বেও ভাল থাকা যায় ৷ পাশে কেউ না থাকলেও,  একাই জীবন কাটানো সম্ভব ৷

বিশেষজ্ঞদের মতে একা থাকার অনেকগুলো সুবিধা আছে ৷ বিশেষজ্ঞরা বলছেন একা থাকলে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া যায় এবং নিজের মত করে জীবন কাটানো যায় ৷ কীভাবে ? আসুন জানা যাক,  একা থাকার সুবিধা কী কী?

আরও পড়ুন : নিদ্রাহীনতায় ভুগছেন? কিছু সহজ টোটকায় অনায়াসেই ঘুম পাবে

কম মানসিক চাপ – যারা একা বা সঙ্গীহীন তাদের জীবনে মানসিক চাপ কম ৷ যেহেতু বিচ্ছেদের ভয় বা অভিমান কোনওটাই থাকে না তাই মানসিক চাপও কম থাকে ৷ এক সমীক্ষায় দেখে গিয়েছে যারা একা তাদের টাকার চিন্তাও কম কারণ একা থাকলে তুলনামূলক ভাবে কম টাকা খরচ হয় ৷

আরও পড়ুন : ভাতঘুমেই বাজিমাত! দুপুরের সামান্য সময় ঘুমই বদলে দিতে পারে আপনার জীবন

নিজের সময় – একা থাকলে নিজেকে অনেক সময় দেওয়া যায় এবং নিজের পছন্দ মত সময় কাটানো যায় ৷ সঙ্গী থাকলে তাকে সময় দিতে হবে ৷  এবং তখন  চাইলেও নিজেকে ঠিকমত  সময় দেওয়া যায় না ৷

পছন্দের পোশাক- একা থাকলে নিজের ইচ্ছে মত পোশাক পরা যায় ৷ সঙ্গী থাকলে বহুক্ষেত্রেই তার ইচ্ছা বা অনিচ্ছাকে মর্যাদা দিতে হয় ৷ কখনও রঙের ক্ষেত্রে হোক বা ডিজাইনের ৷

পছন্দের জায়গায় বেড়াতে যাওয়া- একা থাকার আরও এক সুবিধা হল, নিজের পছন্দ মত জায়গায় বেড়াতে যাওয়া ৷ অনেক ক্ষেত্রেই সঙ্গীর পছন্দের সঙ্গে নিজের পছন্দ মেলে না ৷  সঙ্গীর পাহাড় ভাল লাগে তো নিজের সমূদ্র ভাল লাগে তাই বেশিরভাগ ক্ষেত্রেই নিজের পছন্দকে এড়িয়ে যেতে হয় ৷ কিন্তু একা থাকলে নিজের পছন্দের জায়গায় বেড়াতে যাওয়া যায় ৷

Published by:Anulekha Kar

First published:

Tags: Happy Life, Lifestyle



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর