শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

নিউইয়র্ক সফরে প্রানমন্ত্রীর কোনো সফলতা নেই: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪১ সময় দেখুন
নিউইয়র্ক সফরে প্রানমন্ত্রীর কোনো সফলতা নেই: মির্জা ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ‘সফলতা’ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কৃষক দলের নতুন কমিটির সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলসহ নেতাকর্মীদের নিয়ে রোববার (২৬ সেপ্টেম্বর) চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘অর্জন তার একটাই, তা হলো— আরও মিথ্যাচার কীভাবে করা যায়। তার গোটা বক্তৃতার মধ্যে দেশে যে গণতন্ত্র নেই, দেশে যে মানুষের অধিকার হরণ করা হয়েছে, দেশে যে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ ধবংস করে দেওয়া হয়েছে, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য যেসব উপাদান দরকার তার প্রতিটিকে ধ্বংস করে দিয়ে সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে এবং ফ্যাসিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে— এই অবস্থা থেকে কীভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন সেই সম্পর্কে তিনি কোনো কিছু উল্লেখ করেননি।’

‘এখানে আমি কোনো আউটকাম পাইনি। এমনকি রোহিঙ্গা সমস্যারও তিনি (প্রধানমন্ত্রী) কোনো সমাধান নিয়ে আসতে পারেননি। আমরা মনে করি যে রোহিঙ্গা ইস্যুতে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী কোনো ইতিবাচক ভূমিকা পালন করেনি। এখন পর্যন্ত শুধু রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো দেশ সফর করেননি। বিশেষ করে যারা স্টেকহোল্ডার তাদের কাছে এখন পর্যন্ত যেতে পারেননি এবং এই সমস্যার কোনো সমাধান করতে পারেননি,’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোহিঙ্গা ইস্যু জিইয়ে রেখে সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সহমর্মিতা নিচ্ছে কি না— প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, ‘আপনি সঠিকভাবেই বলেছেন। এই ইস্যুটিকে জিইয়ে রেখে তারা আন্তর্জাতিক সুবিধা গ্রহণ করতে চায়।’

তিনি বলেন, ‘আমরা সব সময় প্রত্যাশা করি যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য জনগণের যে অধিকার, তার ভোটের যে অধিকার, তার বাকস্বাধীনতার যে অধিকার, তার বেঁচে থাকবার যে অধিকার— তা নিশ্চিত করবার জন্য তাদের শুভ বুদ্ধির উদয় হবে।‘

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহপ্রচার সম্পাদক আসাদুল করীম শাহিন, কৃষক দলের নতুন কমিটির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, সহসভাপতি গৌতম চক্রবর্তী, যুগ্ম সম্পাদক টিএস আইয়ুব, মোশাররফ হোসেন, দফতর সম্পাদক শফিকুল ইসলামসহ অন্যরা।

সারাবাংলা/এজেড/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর