বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করলেন আফগান ভাইস প্রেসিডেন্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৯০ সময় দেখুন
নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করলেন আফগান ভাইস প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের প্রথম ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নিজেকে দেশটির বৈধ তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন। তালেবান যোদ্ধারা রাজধানী কাবুল দখলে নিলে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গতকাল মঙ্গলবার (১৭ অগস্ট) এই ঘোষণা দিলেন আমরুল্লাহ। খবর রয়টার্স।

এর আগে, গত সপ্তাহে প্রেসিডেন্ট আশরাফ ঘানির সভাপতিত্বে অনুষ্ঠিত নিরাপত্তা সভায় আমরুল্লাহ সালেহ বলেছিলেন, তিনি আফগান সামরিক বাহিনীকে নিয়ে গর্ববোধ করেন এবং তালেবানদের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করার জন্য তার সরকার সম্ভব্য সবকিছুই করবে।

কিন্তু সম্প্রতি মাসগুলোতে দেশটির নিয়ন্ত্রণ ধীরে ধীরে তালেবানের হাতে চলে যেতে থাকে বলে মার্কিন গোয়েন্দা আগেই জানিয়েছিল।

আমরুল্লাহ সালেহ মঙ্গলবার একাধিক টুইট করেন। ওই টুইটে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করা নিরর্থক হবে। কারণ, তিনি দেশটি থেকে মার্কিন সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আফগান জনগণদের উদ্দেশ্য করে বলেন, আফগানিস্তান ‘ভিয়েতনাম’ নয় এবং তালিবানরাও ভিয়েতকং (ভিয়েতনামের কমিউনিস্ট গেরিলা সদস্য যিনি মার্কিন সেনা বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন) এর মতো নয়।

এর আগে গত রোববার (১৫ আগস্ট) আফগানিস্তানের প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা দখল করে তালেবান যোদ্ধারা। পরদিন সোমবার (১৬ আগস্ট) যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দেয় তালেবান। এদিকে প্রেসিডেন্ট আশরাফ ঘানি গোপনে দেশ ত্যাগ করেন। তিনি পার্শ্ববর্তী দেশ উজবেকিস্তানে গেছেন বলেন ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর