শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন 18 balls, zero boundaries: Three overs that cost Gujarat Titans the match vs RCB | Cricket News কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান Khalnayak Returns Announced: Sanjay Dutt Back As Ballu After 33 Years, First Look OUT | Bollywood News শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান গোলাম পরওয়ারের জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধানকে যুগোপযোগী করা না গেলে রাজনৈতিক সংকট কাটবে না : চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ জন কুখ্যাত মানবপাচারকারীকে গ্রেপ্তার মেলান্দহে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে- ঝিনাইগাতীতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি বেদখলের অভিযোগ ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজেদের আকাশসীমা খুলে দিল ইরান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৯৬ সময় দেখুন
নিজেদের আকাশসীমা খুলে দিল ইরান


প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর নিজেদের আকাশসীমা আবার খুলে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতের আশঙ্কায় ইরান আকাশসীমা বন্ধ করেছিল বলে ধারণা করা হচ্ছে।

রয়ার্সের খবরে বলা হয়, বুধবার (১৫ জানুয়ারি) রাতে আকাশসীমা খুলে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।

ইরানের আকাশসীমা বন্ধ থাকায় বিশ্বজুড়ে বিভিন্ন উড়োজাহাজ পরিবহন সংস্থার ফ্লাইট বাতিল, রুট পরিবর্তন ও সময়সূচিতে বিপর্যয় ঘটে।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুযায়ী, বুধবার বিকেল ৫টা ১৫ মিনিটে (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) ইরান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ওই সময় জানানো হয়েছিল, বিশেষ অনুমতিপ্রাপ্ত আন্তর্জাতিক ফ্লাইট ছাড়া অন্য কোনো উড়োজাহাজ ইরানের ওপর দিয়ে চলাচল করতে পারবে না।

ফ্লাইটের তথ্য পর্যবেক্ষক ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪-জানিয়েছে, বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে আকাশসীমা থেকে এ নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরপরই ইরানের নিজস্ব তিনটি উড়োজাহাজ পরিবহন সংস্থা-মাহান এয়ার, ইয়াজদ এয়ারওয়েজ ও আভা এয়ারলাইনসের পাঁচটি ফ্লাইট উড্ডয়ন করতে দেখা যায়।

এর আগে মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতির কারণে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও লুফথানসার মতো এয়ারলাইনসগুলো ইরানের আকাশসীমা এড়িয়ে চলার ঘোষণা দেয়।

ইরানের পক্ষ থেকে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের ওপর কোনো হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোয় থাকা মার্কিন ঘাঁটিগুলোয় পাল্টা আঘাত হানবে তেহরান। এ হুমকির পর মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে ওয়াশিংটন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom