বর্তমানে কিছু ধনী দেশে মোবাইলের আসক্তি থেকে মুক্তি পেতে বেশ কিছু থেরাপিও দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ার উপকারের চেয়ে ক্ষতিই বেশি হচ্ছে বলে গবেষণায় জানা গেছে। সম্প্রতি নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে, যে প্রতিদিন যদি ৩০ মিনিট সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমানো যায়, তাহলে একাকীত্ব, পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ভয়, উদ্বেগ এবং স্ট্রেস খুব দ্রুত চলে যেতে পারে।