রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে মেসেজ শিডিউল করবেন যেভাবে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৯৮ Nihal Sarin, Koneru Humpy clinch individual gold medals at European Chess Club Cup 2026 | Chess News Diljit Dosanjh’s Delhi Concert Gets Police Nod; Kalki 2898 AD Sequel Makers Drop First Look Video | Bollywood News সাজেকে পর্যটকদের জীবন রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসায় পার্বত্য নাগরিক অধিকার পরিষদ বিতর্কিত বক্তব্যের জন্য হুইপ নিজানের দুঃখপ্রকাশ সিএমপি’র চকবাজার থানার অভিযানে আলোচিত ডিডিএন অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত অন্যতম হামলাকারী মোঃ রাজ্জাক ওরফে চিকনা রাজু গ্রেফতার হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর সিএমপি বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ এক জন চোর গ্রেফতার হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ৭টি জাহাজে আগুন

নির্বাচনে অংশ নেবে কিনা চিন্তা-ভাবনা করছে এনসিপি: আসিফ মাহমুদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২১৭ সময় দেখুন
নির্বাচনে অংশ নেবে কিনা চিন্তা-ভাবনা করছে এনসিপি: আসিফ মাহমুদ


ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ভাবনা-চিন্তা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের ওপর এনসিপির আস্থা নেই। দ্বৈত নাগরিকত্বধারী, ঋণখেলাপি কিংবা ঋণখেলাপির গ্যারান্টার—এমন অনেক ব্যক্তিকে ছাড় দেওয়া হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে, যা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।’

এ সময় ছাত্রদলের নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচিকে ‘নাটক’ বলে আখ্যায়িত করেন তিনি। তিনি বলেন, ‘আপিল শুনানির শেষ দিনে কমিশনের বাইরে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হয়ে এক ধরনের বাহ্যিক চাপ সৃষ্টি করেছে।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘রায়ের ঠিক আগে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কমিশনের দীর্ঘ আলোচনা কোনোভাবেই নিরপেক্ষ সিদ্ধান্তের পরিবেশ তৈরি করে না। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি অশনি সংকেত।‘

তিনি জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির একাধিক নেতার সঙ্গে বৈঠকের পর কমিশনের দেওয়া সিদ্ধান্ত একপাক্ষিক বলেই প্রতীয়মান হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর