সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

‘নির্বাচনে ভোট চুরি করে দু’হাত নিয়ে ফিরে যেতে পারবে না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৪ সময় দেখুন
‘নির্বাচনে ভোট চুরি করে দু’হাত নিয়ে ফিরে যেতে পারবে না’


ফরিদপুর: ‘‘আপনারা প্রত্যেকটি ভোট কেন্দ্রে পাহারা দিবেন, ভোট চুরি-ডাকাতির জন্য নয়, যারা ভোট ছিনতাই করতে আসবে তারাও দু’হাত নিয়ে আসবে, আপনারও দুই হাত আছে। ভোট চুরি করে তারা দু’হাত নিয়ে ফিরে যেতে পারবে না। আমরা জীবন বাজি রেখে এ পযন্ত এসেছি, আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। আমরা এই দেশকে সোনার বাংলাদেশ দেখতে চাই। আর সেই লক্ষ্যে সবাইকে দাড়িপাল্লায় ভোট দিতে হবে।’’
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে জামায়াত ইসলামী ফরিদপুর শাখার আয়োজনে গণসমাবেশে এ বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।

এর আগে সকালে তিনি সদরপুরের জামায়াতের কেন্দ্রীয় কমিটির সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল প্রয়াত আব্দুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে তার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।

ফরিদপুরর এই গণসমাবেশের প্রধান অতিথি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশের সকল শ্রেণির মানুষ শতভাগ নিরাপত্তা ভোগ করতে পারবে।

তিনি বলেন, যখন হাসিনা ক্ষমতায় ছিল তখন দেশের হিন্দুরা ঠিকভাবে তাদের পূজা করতে পারেনি, তাদের প্রতিটি উৎসবেই হামলা-ভাঙচুর হয়েছে। অর্থচ এখন দেখুন হাসিনার বিদায়ের পর দূর্গা পূজায় দেশে কোথাও কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।

জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসাইন, জামায়াত নেতা শাসসুল ইসলাম আল বরাটী, ফরিদপুর-৩ আসনের জামায়াত প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব, ফরিদপুর-১ আসনের প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্রা, ফরিদপুর-২ আসনের সোহবর হোসাইন, ফরিদপুর-৪ আসনের মাওলানা সরোয়ার হোসাইন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর