সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

‘নির্বাচনে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ও বিজয়ী শক্তির মধ্যে লড়াই হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২১৯ সময় দেখুন
‘নির্বাচনে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ও বিজয়ী শক্তির মধ্যে লড়াই হবে’


পাবনা: পাবনা ‎সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা-১ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ভিপি শামসুর রহমান বলেছেন, ‘আগামী নির্বাচনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ও বিজয়ী শক্তির মধ্যে লড়াই হবে। এতে মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তিই বিজয় লাভ করবে। আবারও দেশকে ১৯৭১ সালের বিজয়ী শক্তিই নেতৃত্ব দেবে তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের মাটিতে আবারেও প্রতিষ্ঠিত হব।’

‎বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সাঁথিয়া ফুটবল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশাল দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, ‘বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের দল। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বীরউত্তম ছিলেন এবং সেক্টর কমান্ডার ছিলেন। একটি দলের নেতারা পালিয়েছে কিন্তু সেই দলের জনগণ তো এই দেশেই আছে। তারা আগামীতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকেই ভোট দেবে বলে আমি শুনেছি এবং জেনেছি।‘

সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছেলেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফজলুল বারী সান্টু, মশিউর রহমান টিপু, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর