শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘নির্বাচন নিয়ে হাস্যকর দাবি থেকে সরে আসতে হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৩১৩ সময় দেখুন
‘নির্বাচন নিয়ে হাস্যকর দাবি থেকে সরে আসতে হবে’


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ময়মনসিংহ: নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নির্বাচন নিয়ে ‘হাস্যকর’ দাবি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।

শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের টাউন হল ময়দানে ময়মনসিংহ বিভাগীয় ইসলামী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

মোস্তফা আমীর ফয়সল বলেছেন, ‘তত্তাবধায়ক সরকার নয়, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। আর যথা সময়েই হবে নির্বাচন। একটি দল যদি নির্বাচনে না আসে, আরও দল তো আছে। জাকের পার্টি বর্তমান সরকারের অধীনেই নির্বাচন করবে। তাই হাস্যকর দাবি ও বক্তব্য থেকে রাজনৈতিক দলগুলো সরে আসতে হবে।

তিনি বলেন, ‘তত্তাবধায়ক সরকার নিয়ে এখন কথা বলার অর্থ হচ্ছে দেশে বিবাদ সৃষ্টির চেষ্টা করাল। তবে নির্বাচনে বাধা দেওয়ার ক্ষমতা কারও নেই।’

বিদেশি ষড়যন্ত্র থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জাকের পার্টি চেয়ারম্যান বলেন, ‘মুসলমান কেন পরস্পর হানাহানি করবে। এটা বুদ্ধির বৈকল্য। তাদের চিন্তা, চেতনা, ভাবনা, কল্পনায় ঘুন ধরেছে। অর্থ বিত্ত, স্বার্থের কাছে তারা বিক্রি হচ্ছে। সীমাহীন ভোগ–বিলাস, আত্মকেন্দ্রীকতায় মত্ত তারা। মনে রাখতে হবে, সামনে মুসলমানদের জন্য ভয়াবহ দুঃসময়। এখন থেকে সচেতন না হলে সর্বনাশ হবে।’

সারাবাংলা/এজেড/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর