রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

নির্বাচন পেছাতে কোনো অজুহাত তৈরি করা যাবে না: মির্জা আব্বাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১১৪ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৫ ২০:১২ | আপডেট: ৪ মার্চ ২০২৫ ২১:১৮

মঙ্গলবার বিকেলে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখে বেরিয়ে যাওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলমের বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

ঢাকা: নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না- বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখে বেরিয়ে যাওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলমের এক বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এমন মন্তব্য করেন।

উল্লেখ্য, আজ সকালে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে সারজিস আলম বলেছেন, ‘‘শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো দল বা ব্যক্তি যেন নির্বাচনের কথা ভুলেও মুখে না আনে।”

মির্জা আব্বাস বলেন, “নতুন দলের নেতারা এটা বলতেই পারেন। বিচার হোক না। বিচার তো আমিও চাই। কিন্তু নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না। কিছু লোক নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরির পাঁয়তারা করছে। এর পেছনে দেশি-বিদেশি চক্রান্ত কাজ করছে।’’

তিনি আরও বলেন, ‘‘আওয়ামী লীগের এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিচার আমি চাই, বিএনপি চায়, সবাই চায়। বাংলাদেশের মাটিতে এদের বিচার হতেই হবে। বিচার বন্ধ থাকুক, এটা তো কেউ বলে নাই। নির্বাচনের আগে-পরে কোনো আদালত বন্ধ থাকে বা দ্রুত গতিতে চলে— এমনটাও নয়। আদালত তার নিয়মেই চলে।’’

মির্জা আব্বাস বলেন, ‘‘দ্রুত বিচার আদালতে আমার সাজা হয়েছে। আমার স্ত্রীর ১৬ বছরের সাজা হয়েছে, আমার ভাইয়ের ১৮ বছরের সাজা হয়েছে। আরও অনেকেরই সাজা হয়েছে। সুতরাং দ্রুত বিচার আদালতও বিচার করতে পারে। বিচার হোক।”

সারাবাংলা/এজেড/আরএস

নির্বাচন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান
শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর