মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী No Real Madrid player in Spain’s FIFA World Cup squad; Lamine Yamal, Nico Williams included despite injuries | Football News Cape Fear OTT Premiere: Amy Adams And Javier Bardem’s Thriller Series Gets Release Date | Web-series News ‘জামায়াতে ইসলামী জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চায়’ ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা

নির্বাচিত হলে সবার জন্য কাজ করব: মোহাম্মদ এ আরাফাত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১০২ সময় দেখুন
নির্বাচিত হলে সবার জন্য কাজ করব: মোহাম্মদ এ আরাফাত


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: নির্বাচিত হলে দল মত নির্বিশেষে সকলের জন্য কাজ করবেন বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান এবং ইতিমধ্যে তার সুফল আমরা ভোগ করছি। নৌকা উন্নয়ন ও অগ্রগতির প্রতীক। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মাঝি হিসেবে আপনাদের কাছে পাঠিয়েছেন। সর্বস্তরের জনসাধারণের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত সকল নাগরিক সুবিধাসমূহ নিশ্চিত করা আমার নৈতিক দায়িত্ব।

সোমবার (২৬ জুন) রাজধানীর এরশাদ স্কুল মাঠ (কড়াইল) ও ভাষানটেকে মোহাম্মদ এ আরাফাত পৃথক দুটি নির্বাচনী জনসভা করেন। এসময় তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, আজ এই দুই জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।

ঢাকা-১৭ আসনে নৌকা মার্কার প্রার্থী আরাফাত বলেন, এই আসনে বিভিন্ন কারণে সুষম উন্নয়ন হয়নি। কিন্তু দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী আওয়ামী লীগ থেকে একজনকে দায়িত্ব দিয়েছেন এই অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য। আমি কথা দিচ্ছি, আমি আপনাদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে আগামী দিনগুলোতে আমার সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। আমি আপনাদেরই লোক।

তিনি আরও বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার দেওয়া দায়িত্বগুলো পালনের চেষ্টা করব। দীর্ঘ ২০ বছরের অধিক সময় ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের কোনো জনপ্রতিনিধি ছিলেন না। এর আগে ফারুক সাহেব ছিলেন, তবে তিনি দীর্ঘদিন অসুস্থ থাকায় ঢাকা-১৭ আসনের নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করা সম্ভব হয়নি। কথা দিচ্ছি, আপনারা যদি আমাকে সমর্থন দেন আপনাদের সেবা করার সুযোগ পাই, তবে আপনাদের অসুবিধাগুলো আমার সাধ্যমতো সমাধানের চেষ্টা করব। এটা একটা বড় চ্যালেঞ্জ, গোটা বিশ্বকে আমরা ঢাকা-১৭ আসনের নির্বাচনের মধ্য দিয়ে দেখিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষ ভোট দেয়। আমাকে ভোট দেন বা না দেন, দলমত নির্বিশেষে আমি সবার সেবা করে যাব।

এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীমসহ অন্যান্যরা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom