সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

নির্ভয়ে জীবনযাপন করুন, অন্যায় হলে আমাদের জানান: এম এ কাইয়ুম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ সময় দেখুন
নির্ভয়ে জীবনযাপন করুন, অন্যায় হলে আমাদের জানান: এম এ কাইয়ুম


ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনের বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক জাতির মানুষ; বাংলাদেশি। ভয় বা অনিরাপত্তার কোনো কারণ নেই, নির্ভয়ে জীবনযাপন করুন। অন্যায় হলে আমাদের জানান, আমরা পাশে থাকব।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর ভাটারার শ্মশানঘাট এলাকায় একটি বিশুদ্ধ পানি উত্তোলন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এলাকাবাসীর উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি স্থানীয় উন্নয়ন, নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

ড. এম এ কাইয়ুম বলেন, ‘ধর্ম, বর্ণ বা গোত্র যাই হোক না কেন আমরা সবাই এক জাতির মানুষ; আমরা বাংলাদেশি। ভাটারায় যারা জন্মেছেন বা বসবাস করছেন, এখানে আপনাদের অধিকার রয়েছে। ভয় বা অনিরাপত্তার কোনো কারণ নেই, নির্ভয়ে ও সাহসের সঙ্গে জীবন যাপন করুন। যদি কোনো অন্যায় বা প্রতিরোধের ঘটনা ঘটে, আমাদের জানান আমরা আপনার পাশে থাকব।’

ড. কাইয়ুম বলেন, ‘মানুষের জীবন অমূল্য। আমরা এমন এক সমাজ গড়ে তুলতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, থাকবে না ভয় কিংবা অন্যায়ের আশঙ্কা। আমাদের লক্ষ্য ভোটের অধিকার ফিরিয়ে এনে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ন্যায়নিষ্ঠ বাংলাদেশ গড়ে তোলা।’

তিনি বলেন, ‘দেশের উন্নয়ন তখনই টেকসই হবে, যখন প্রতিটি নাগরিক নিজেকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ অবস্থানে দেখতে পাবে।’

সংখ্যালঘু সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং আবাসনের নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘সংখ্যালঘুদের জন্য নিরাপদ আশ্রয় ও বাসস্থান নিশ্চিত করা হবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজি বন্ধ করা হয়েছে, ভবিষ্যতেও তা কঠোরভাবে দমন করা হবে। একইসঙ্গে ভাটারায় মাদক নিয়ন্ত্রণে অভিযান ও সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘অন্য ধর্মাবলম্বীদের সমস্যাগুলোও ধাপে ধাপে সমাধান করা হবে। এখানে কেউ যেন অবহেলিত না হয়, সেদিকে আমরা নজর রাখব। জমি দখল বা জবরদখলের মতো অপরাধ যাতে না ঘটে, তার জন্য আইনি ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর