রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

নিহতদের তাৎক্ষণিক ৫০ হাজার টাকা সহায়তা দিচ্ছে ঢাকা জেলা প্রশাসন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
নিহতদের তাৎক্ষণিক ৫০ হাজার টাকা সহায়তা দিচ্ছে ঢাকা জেলা প্রশাসন


ডেস্ক রিপোর্টঃঃ  ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা, খাদ্য সহায়তা থেকে শুরু করে স্বজনদেরও সব ধরনের সহায়তা দেওয়া হবে।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি বুথ চালু করে ঢাকা জেলা প্রশাসন। সেখানে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ মমিনুর রহমান বলেন, বুথ থেকে নিহতদের তাৎক্ষণিক ৫০ হাজার, গুরুতর আহতদের ২৫ হাজার, সামান্য আহতদের ১৫ হাজার আর্থিক সহায়তা দেওয়া হবে।

গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ১০টা পর্যন্ত) ১৭ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর