রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

নিহত আবু সাঈদের পরিবারের পাশে ইসলামী আন্দোলন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১১৪ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত বেরোবির শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অ্যাডভোকেট হাফেজ মাওলানা এম. হাসিবুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটা নিহত সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে।

এ সময় এডভোকেট হাফেজ মাওলানা এম. হাসিবুল ইসলাম নিহত আবু সাঈদের পরিবারের জন্য আর্থিক সহায়তা ও খাবার সামগ্রী প্রদান করেন এবং আগামীতে যে-কোনো পরিস্থিতিতে আবু সাঈদের পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতার প্রুতশ্রুতি দেন। ।

প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান রিপন, প্রচার ও দাওয়াহ সম্পাদক জাবের চৌধুরী জুয়েল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার দফতর সম্পাদক মো. পলাশ মিয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় (সাংগঠনিক) উপ-সম্পাদক মো. আব্দুল ফাত্তাহ ও রংপুর জেলা শাখার সভাপতি ছাত্রনেতা আলিম আল আসিফ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা মাসুদুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওলানা সুলতান মাহমুদসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা শাখার দায়িত্বশীলরা।

সারাবাংলা/এজেড/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর