শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ নির্ধারণে আইন প্রণয়নের দাবি বিএনপির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৪০৫ সময় দেখুন
নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ নির্ধারণে আইন প্রণয়নের দাবি বিএনপির


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: কল-কারখানার দুর্ঘটনায় নিহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ নির্ধারণে ‘জাতীয় মানদণ্ড আইন’ প্রণয়নের দাবি জানিয়েছে রাজপথের প্রধান বিরোধীদল বিএনপি।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নারায়ণগঞ্জের রুপগঞ্জে হাসেম ফুড কোম্পানির ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত-আহত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, একটা ঘটনা ঘটবে, আমরা কয়েকদিন হৈ চৈ করব। তারপর সবাই আবার চুপ করে যাবো। সেটা না, এটার একটা স্থায়ী সমাধানের জন্য আমরা প্রস্তাব করেছি। একটা জাতীয় মানদণ্ড আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া দরকার, এই ধরনের দুর্ঘটনায় শ্রমিকরা কী ক্ষতিপূরণ পাবে, আহতরা কী ক্ষতিপূরণ পাবে, নিহতরা কী ক্ষতিপূরণ পাবে, মালিকের বিরুদ্ধে কী ব্যবস্থা হবে এবং যারা এটার পরিদর্শনের দায়িত্বে তাদের কোনো অবহেলা থাকলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা হবে- সব কিছু সেটার মধ্যে থাকা দরকার। যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক শ্রম সংস্থ-আইএলও কনভেনশন ১২১, তার প্রাসঙ্গিক রেকমেন্ডেশন, ১৯৫৮ সালের মারাত্মক দুর্ঘটনা আইন এবং রানা প্লাজার (সাভার) দৃষ্টান্ত অনুযায়ী এই জাতীয় মানদণ্ড প্রণয়ন করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।’

নজরুল ইসলাম খান বলেন, ‘মনে রাখতে হবে, মানুষ কাজ করতে যায় জীবন বাঁচানোর জন্য। জীবিকা অর্জনের জন্য। সেখানে যদি মানুষকে অকালে জীবন দিতে হয়, তাহলে সেটা কারখানা না, ওটা একটা মৃত্যুকূপ। এটা তো কোনো রাষ্ট্র মেনে নিতে পারে না, মানা উচিত না। অতএব এটা রাষ্ট্রীয় দায়িত্ব। আমরা আশা করব রাষ্ট্র সে দায়িত্ব পালন করবে।’

তিনি বলেন, ‘পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী হাসেম ফুড কোম্পানির ৯৯৩ কোটি টাকাসহ পুরো সজীব গ্রুপের ব্যাংক ঋণের পরিমান প্রায় ২ হাজার কোটি টাকা। অথচ এই কারখানার শ্রমিকরা গত ২ মাস ধরে বেতন ও ওভারটাইম ভাতা না পাওয়ায় বিক্ষোভ করেছে এবং পুলিশের মধ্যস্থতায় গত ৫ তারিখ আংশিক পাওনা পরিশোধের কথা থাকলেও তা করা হয়নি। এই অবস্থায় শ্রমিকরা অকালে নিহত হলেন এবং গতকাল পত্রিকায় এসেছে তাদের স্বজনেরা খালি হাতে ফিরে গেছেন। এমন অমানবিক ঘটনা নিন্দনীয় এবং বিচারযোগ্য অপরাধ।’

‘চাপের মুখে গতকাল কিছু শ্রমিক জুন মাসের বেতন পেয়েছেন। অন্যদের প্রাপ্যতা অনিশ্চিত। এখনো ওভার টাইম এবং বোনাস দেওয়া হয়নি। অবিলম্বে সকল শ্রমিকদের বেতন, ওভারটাইম ও ঈদ বোনাস প্রদানের জন্য আমরা দাবি জানাচ্ছি’- বলেন নজরুল ইসলাম খান।

গত মঙ্গলবার রুপগঞ্জের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা সেখানে গিয়ে কর্মহীন শ্রমিকদের কাজে ফেরার দাবি জানাতে দেখেছি। আমরা মনে করি, দীর্ঘদিন বেতনহীন এসব শ্রমিকদের অবিলম্বে প্রাপ্য পরিশোধ করা জরুরি। একইসঙ্গে আমরা চাই, সজীব গ্রুপের প্রত্যেকটি কারখানা যথাযথ পরিদর্শন করে স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা কর্মপোযোগী করে যত দ্রুত সম্ভব শ্রমিকদের কাজে ফেরার পরিবেশ নিশ্চিত করা দরকার। যাতে তারা পরিশ্রম করে জীবিকা অর্জন করতে পারে।’

নজরুল ইসলাম খান বলেন, ‘জাতীয় ভবন নীতিমালা অনুযায়ী এই আয়তনের ভবনে কমপক্ষে চার থেকে পাঁচটি সিঁড়ি থাকা জরুরি ছিল। অথচ ছিল মাত্র দুটি। পুড়ে নিহত হওয়া ৪৯টি লাশই পাওয়া গেছে ভবনের চতুর্থ তলায়। সেখানে কর্মরতদের কাছে জানা যায়, চতুর্থ তলার গেট বন্ধ ছিল বলে কেউ বের হতে পারেনি। বিষয়টি উপযুক্ত তদন্ত দাবি করছি।’

তিনি বলেন, ‘১১ বছর ৪ মাস বয়সের হাসনাইন, ১২ বছর বয়সের শান্তা, ১৪ বছর বয়সের মুন্না, ১৫ বছর বয়সের শাহানা ও নাজমুল, ১৬ বছর বয়সের ফয়সাল, ১৭ বছর বয়সের ইউসুফ ও আল আমীনের মতো শিশু-কিশোরসহ ১৬ জন নারী ও ২৩ জন পুরুষ শ্রমিকের অগ্নিদগ্ধ হয়ে এমন মর্মান্তিক ও অকাল মৃত্যুতে এবং ১২ বছরের রুমা ও ১৫ বছরের নদিয়ার মতো অসংখ্য আহতদের শোকার্ত পরিবারের সদস্যদের শান্তনার ভাষা আমাদের নেই। গত পরশু ওই কারখানা পরিদর্শনে গিয়ে শোকার্ত পরিবারের আহজারি এবং বেতন না পাওয়া কর্মহীন শ্রমিকদের দুরাবস্থা আমরা প্রত্যক্ষ করেছি।’

বিএনপির এই নেতা বলেন, ‘শিশুশ্রম আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। আমরা জেনেছি, সেখানে প্রচুর শিশু শ্রমিক ছিল। বেতন পায় না অনেকদিন। এটা নিয়ে তারা বিক্ষোভ করেছে রাস্তায়। পুলিশ গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে, সমঝোতা করে বলা হয়েছিল যে, ৫ তারিখে আংশিক পরিশোধ করা হবে। সেটাও ৫ তারিখে পরিশোধ করা হয়নি। ৮ জুলাই বিনা বেতনে চলে গেল আমাদের এই ভাই-বোনেরা।’

সারাবাংলা/এজেড/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর