বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

নেদারল্যান্ডসে আইনি ভিত্তি পাচ্ছে ওয়ার্ক ফ্রম হোম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১৭২ সময় দেখুন
নেদারল্যান্ডসে আইনি ভিত্তি পাচ্ছে ওয়ার্ক ফ্রম হোম


আন্তর্জাতিক ডেস্ক

ওয়ার্ক ফ্রম হোমকে নাগরিক অধিকারে পরিণত করতে আইন পাসে কাজ করছে নেদারল্যান্ডসের পার্লামেন্ট। ইতোমধ্যেই নিম্নকক্ষে বিলটি পাস হয়েছে। সিনেটে বিলটি পাস হলে কর্মীদের বাসা থেকে কাজ করার আবেদন বিবেচনায় রাখতে হবে নিয়োগদাতাদের। কখনো অনুমতি দেওয়া সম্ভব না হলে তার কারণ জানিয়ে দিতে হবে।

বিদ্যমান আইন অনুযায়ী নিয়োগদাতারা কোনো কারণ না দেখিয়েই কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের আবেদন নাকচ করতে পারতেন। কোনো কর্মী বাসা থেকে কাজ করার অনুমতি পাবেন কি না তা নির্ভর করতো নিয়োগকর্তার ওপর।

পাশাপাশি, এ আইনের আওতায় কর্মীরা নিজেদের পছন্দমতো কাজের জায়গা ও সময়ের পরিবর্তন চেয়ে নিতে পারবেন।

প্রসঙ্গত, কোভিড-১৯ মহামারি শুরুর আগেও নেদারল্যান্ডসে ওয়ার্ক ফ্রম হোম জনপ্রিয় ছিল। দেশটির ২৮ শতাংশ কর্মজীবী নাগরিক বাসা থেকে কাজ করেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে এ হার শীর্ষ স্থানীয়।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর