বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

নৈশভোজের পর এই ৫ ভুল একদম নয়!রাতারাতি বার্ধক্য গ্রাস করবে|never do these 5 mistake after having dinner – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ মে, ২০২৩
  • ১১৯ সময় দেখুন
নৈশভোজের পর এই ৫ ভুল একদম নয়!রাতারাতি বার্ধক্য গ্রাস করবে|never do these 5 mistake after having dinner – News18 Bangla


‘মাছে ভাতে বাঙালি’ বাঙালির ট্যাগলাইন হলেও হাজারো সমস্যার কারণে সকলেই এখন সচেতন। অনেক বাঙালি বিশেষ করেই ভাত খাওয়া কমিয়ে দিয়েছে নানান রোগের কারণে। দুপুরের লাঞ্চে ভাত থাকলেও রাতের বেলা ভাত একেবারে নৈব নৈব চ । তবে খাওয়া দাওয়া নিয়ে সচেতন হলেই সমস্যার সমাধান নয়, বরং শরীর সুস্থ রাখার স্বাস্থ্যকর অভ্যাসও ভীষণ গুরুত্বপূর্ণ৷ খাবারের পাশাপাশি নিজের জীবনযাপনে পরিবর্তন আনাটাও সবচাইতে বড় কাজ৷ এবং নিয়ম মেনে সবটা করলেই অনেক বেশি ফিট থাকা সম্ভব৷

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শুধু নিয়ম মতো খাবার খেলে হল না বরং সঠিক পদ্ধতি মতো সবকিছু করলেই অনেক বেশি সুস্থ থাকা সম্ভব৷ বিশেষত খাবার খাওয়ার আগে ও পরে কিছু নিয়ম মেনে চললে আরও বেশি সুস্থ থাকা যায়৷ যদি সেটা আমরা বেশিরভাগ সময়েই করে থাকি৷ তবে বয়স যদি ৩০ এর কোটায় হয় তাহলে এগুলি এখনই শুধরে নিন এখনই, তা না হলে বার্ধক্য গ্রাস করবে রাতারাতি৷

আরও পড়ুন-এই লক্ষণ দেখলেই সাবধান হোন! কিডনির সমস্যা বাড়লে হতে পারে মারাত্মক বিপদ

আরও পড়ুন-জগিং তো করছেন, ছোট্ট এই ভুলেই হতে পারে হিতে বিপরীত, সতর্ক না হলেই বড় বিপদ

রাতের খাবারের পরে ভুল করেও এই কাজগুলি করবেন না৷ এতে সমস্যা আরও বাড়বে ছাড়া কমবে না৷ অনেকেই রাতের বেলা খাওয়ার পরেই বিছানায় শুয়ে পড়েন৷ বিশেষজ্ঞদের মতে এটা সবচাইতে বড় ভুল৷ খাওয়ার পর শুয়ে পড়লেই শরীরে নানা সমস্যা দেখা যায়৷ বিশেষত, হজমের সমস্যা তো হয়েই থাকে৷ খাওয়ার অন্তত আধ ঘন্টা পর ঘুমানোর কথা বলছেন বিশেষজ্ঞরা৷

রাতের খাবার খাওয়ার পরই ভরা পেটে সিগারেট না খাওয়াই ভাল৷ দীর্ঘদিনের অভ্যাসের জন্য এটি অনেকেই করে থাকেন৷ এটিই শরীরের বড় ক্ষতি ডেকে আনছে৷

ভরা পেটে অ্যালকোহল না খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷ কারণ ভরা পেটে এটি পান করলে বদহজম, হার্টের সমস্যা দেখা দিতে পারে৷

রাতের খাবার খাওয়ার পর কিছুক্ষণ অন্তত হাঁটার কথা বলছেন বিশেষজ্ঞরা৷ কারণ একটু হাঁটাচলা করলে খাবারটা হজম হয়ে যায় এবং যার ফলে ঘুমটা ভাল হয়৷ ঘুম ভাল হলেই শরীর ফিট থাকে৷

আর সবচাইতে বড় জিনিস হল খাওয়ার পরেই বিছানায় শুয়ে মোবাইল ঘাটার প্রবণতা বন্ধ না করলেই অপেক্ষা করছে বিপদ৷ এর ফলে শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা বাড়তে পারে এবং ঘুমেও ব্যাঘাত ঘটতে পারে৷ ঘুম ভাল না হলেই মুখে বার্ধক্যের ছাপ ফুটে উঠবে৷

Published by:Riya Das

First published:

Tags: Dinner, Health Tips



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর