বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১২০ সময় দেখুন
নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু


মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি ::

নোয়াখালীর কবিরহাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘরে আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ শাওন ওরফে রাহাদ (৮) একই এলাকার মো. নুরুদ্দিন লিটনের ছেলে।    

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর উপজেলার ৫নং চাপরাশিরহাট ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের উপদ্দি লামছি এলাকার সিরাজ কোম্পানীর বাড়িতে এই ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মহিউদ্দিন টিটু। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন,নিহত শাওন কিছু দিন নানার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরের দেড়টার দিকে চাপরাশিরহাট ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সিরাজ কোম্পানীর বাড়ির আবু তাহের খোকনের ঘরে গ্যাস সিলিন্ডারে রান্না করছিল তার স্ত্রী। চুলায় রান্না রেখে পরিবারের লোকজন পুকুরে গোসল করতে যায়।  এ সময় আকস্মিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুরো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ওই সময় ঘরে ঘুমিয়ে থাকা প্রতিবন্ধী শিশুর কথা ভুলে যায় পরিবারের সদস্যরা। এতে ঘরে থাকা শিশু আগুনে পুড়ে দগ্ধ হয়ে মারা যায়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তখন ঘরে থাকা শিশুটি দগ্ধ হয়ে মারা যায়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর