বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ

নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২২৬ সময় দেখুন
নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাদকের বেচা-কেনায় বাধা দেওয়ায় ওয়ার্ড যুবদলের সভাপতি নুর আলমকে (৩৫) এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার রাতে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের কেন্দুরবাগ বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহত নুর আলম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউসুফ সর্দারের ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কেন্দুরবাগ বাজারে প্রকাশ্যে মাদক বেচাকেনা ও সেবন করছিল মাদক ব্যবসায়ীরা। যুবদল নেতা নুর আলম মাদক বিক্রিতে বাধা দিতে যান এবং তাদের হাতেনাতে ধরার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ‘পিচ্চি ফয়েজ’ ও সোহাগের নেতৃত্বে ৫-৭ জন মিলে নুর আলমকে ধারালো চুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়।

এ সময় তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, ঘটনাটি আমরা জেনেছি এবং খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্তারিত জেনে পরে জানাতে পারবো।

এদিকে প্রকাশ্যে হামলার ঘটনায় জেলা যুবদলের সভাপতি মন্জুরুল আজিম সুমন ক্ষোভ প্রকাশ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর