ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরাবো এলাকায় দলীয় নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, তারাবো পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন ও আতিকুর রহমান আতিক, তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোলজার হোসেন, সাধারণ সম্পাদক আমান উল্লাহ, আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল, এনামুল হক রতন প্রমুখ।
সারাবাংলা/এনইউ