রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে-ডিসি খুলনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১১ সময় দেখুন
ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে-ডিসি খুলনা


মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেছেন দেশ স্বাধীন হয়েছে বলেই আমরা সবাই স্বাধীনতার সুফল ভোগ করছি। কিন্তু জাতি হিসেবে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে তাদের কাছে চির ঋণী হয়ে থাকবো। যে ঋণ কোনোদিন শোধ হবার নয়। তাদের অবদান বাঙালি জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তবে সমাজে শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক ও মানবিকভাবে আমাদেরকে উন্নত হতে হবে। প্রতিষ্ঠা করতে হবে ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা।

খন্দকার আরেফীন তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বহুমুখী শিক্ষা গ্রহণ করতে হবে। সোস্যাল মিডিয়া পরিমিত ব্যবহার করতে হবে। স্মার্ট ফোন যতটা সম্ভব কম ব্যবহার করতে হবে। তিনি বলেন, প্রতিটি ইউনিয়ন পরিষদে ব্রেস্ট ফিডিং কর্ণার সহ নারীদের জন্য আলাদা ওয়াশ রুম স্থাপন ও এলাকার ঐতিহ্য সংরক্ষণ করা হবে। তিনি ৩ ফসলী জমিতে কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ না করা এবং কোনো জমি যাতে পতিত না থাকে সেজন্য সকলের প্রতি আহ্বান জানান। জেলা
প্রশাসক দেশের উন্নয়ন ও অগ্রগতি যাতে ব্যাহত না হয় এ জন্য বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারি ব্যয়ে সাশ্রয়ী হওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

তিনি বৃহস্পতিবার বিকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে বাল্যবিবাহ প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরোধ এবং মাদক নির্মুল বিষয়ক উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, সহকারী কমিশনার মুনতাসির হাসান খান, ওসি জিয়াউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রিপন কুমার মন্ডল, কাজল কান্তি বিশ্বাস, কওছার আলী জোয়াদ্দার, জিএম আব্দুস সালাম কেরু, আব্দুল মান্নান গাজী, শাহজাদা মো. আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, হাবিবুল্লাহ বাহার, গোপাল চন্দ্র ঘোষ, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ, খালেকুজ্জামান ও অঞ্জলী রানী শীল প্রমুখ।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এরআগে দুপুরে জেলা প্রশাসক পৌরসভা ও অরন্য পাইকগাছা আয়োজিত ১৩ দিন ব্যাপি একুশে বই মেলার উদ্বোধন এবং পৌর ভবনে মেয়র, কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেন। এরপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় ও তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। তার আগে সকালে পাইকগাছা সরকারি কলেজ মাঠে আয়োজিত চতুর্দশ খুলনা জেলা রোভার মুট কার্যক্রম, হরিঢালী ইউনিয়নের সলুয়াস্থ তৃতীয় পর্যায়ের আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজ ও কপিলমুনি সহচরী বিদ্যামন্দির পরিদর্শন করেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর