রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি বাম গণতান্ত্রিক জোটের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১১৯ সময় দেখুন
ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি বাম গণতান্ত্রিক জোটের


ঢাকা: সারাদেশে সর্বজনীন রেশন ব্যবস্থা, ন্যায্যমূল্যের দোকান চালু করা ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না বলে জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। রোববার (১৭ মার্চ) সিপিবি’র কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগরের সভায় নেতারা এসব কথা বলেন।

নেতারা বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার নানা কথা বলছে এমনকি পণ্যের দাম বেঁধেও দিয়েছে। কিন্তু এ বিষয়ে কার্যকর ভ‚মিকা না নেওয়ায় বাজার চলছে তার ইচ্ছামত। মুক্তবাজারের নামে বাজার সিন্ডিকেটের গুটিকয়েক মানুষ, চাঁদাবাজ কমিশনভোগীদের পকেটে যাচ্ছে জনগণের টাকা। আর এসব হচ্ছে ক্ষমতাসীনদের প্রশ্রয়ে।’

সভায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখার ও বিদ্যুৎ জ্বালানির দাম কমানোর দাবিতে আগামী ২০ মার্চ, বুধবার, সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজারের সামনে, ২৩ মার্চ, শনিবার, বিকাল ৪টায় মিরপুর ১০ নম্বর ও ২৪ মার্চ, রোববার, সকাল ৯টায় শান্তিনগর বাজারের সামনে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়।

জোটের ঢাকা মহানগরের সমন্বয়ক তৈমুর আলম খান অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকণ্ডলী সদস্য নজরুল ইসলাম, বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর ও বাসদের নেতা খালেকুজ্জামান লিপনসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

The post ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি বাম গণতান্ত্রিক জোটের appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর