স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সোমবার (২৪ এপ্রিল) এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
৮৩ বছর বয়সী এই বর্ষীয়ান রাজনীতিক শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় তাকে ২০ এপ্রিল রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ২৩ এপ্রিল রাত ১২ টা ২৮ মিনিটে তিনি মারা যান।
সারাবাংলা/ জেআর/এনইউ